স্ট্রিম ডেস্ক

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান মোকাবিলায় ১০ লাখ যোদ্ধা প্রস্তুত করার ঘোষণা দিয়েছে তেহরান। বিশেষ করে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ ‘খার্গ দ্বীপ’ রক্ষায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
একটি সামরিক সূত্রের বরাতে ইরানি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টে যুক্তরাষ্ট্রের স্থলপথে যুদ্ধে জড়ানোর জল্পনার সঙ্গে সঙ্গে দেশের স্থলবাহিনীর মধ্যে উদ্দীপনাও বাড়ছে। তারা ইরানি ভূখণ্ডকে মার্কিন বাহিনীর জন্য ‘ঐতিহাসিক নরকে’ পরিণত করবে বলে জানিয়েছে সূত্রটি।
ওই সামরিক কর্মকর্তা আরও জানান, স্থলযুদ্ধের জন্য এরই মধ্যে প্রস্তুত থাকা ১০ লাখ সেনার পাশাপাশি গত কয়েকদিনে ইরানি তরুণদের কাছ থেকেও ব্যাপক আবেদন পাওয়া যাচ্ছে। সম্ভাব্য এই যুদ্ধে অংশ নিতে আধাসামরিক বাহিনী বাসিজ, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এবং নিয়মিত সেনাবাহিনীর নিয়োগ কেন্দ্রগুলোতে স্বেচ্ছাসেবকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
হরমুজ প্রণালি প্রসঙ্গে ওই সূত্র জানায়, জোরপূর্বক হরমুজ প্রণালি খোলার যেকোনো মার্কিন প্রচেষ্টাই হবে ‘আত্মঘাতী’ পদক্ষেপ। এই ধরনের যেকোনো উত্তেজনা মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত ও কৌশলগত এই জলপথ বন্ধ রাখার সিদ্ধান্তে তারা এখনো অটল রয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে