স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানে ‘গজব লিল–হক’ অভিযানে এ পর্যন্ত ২২৮ তালেবান যোদ্ধা নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় এই বিমান হামলা চালায় পাকিস্তান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র আল-জাজিরাকে এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, তালেবানের ৭৪ সামরিক চৌকি পুরোপুরি ধ্বংস ও ১৮টি চৌকি পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়েছে। তবে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, হামলায় তালেবান সরকারের ২৭টি সামরিক তল্লাশি চৌকি ধ্বংস হয়েছে ও ৯টি দখলে নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার সকালে আফগানিস্তানের কাবুল, কান্দাহার ও পাকতিয়ায় চালানো বিমান হামলায় ১৩৩ তালেবান যোদ্ধা নিহত ও দুই শতাধিক আহত হওয়ার দাবি করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মুখপাত্র মোশাররফ জাইদি।
দুই পক্ষের সংঘর্ষে এ পর্যন্ত ২৭ পাকিস্তানি আহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে হতাহত নিয়ে পাকিস্তান সেনাবাহিনীর সংখ্যার সঙ্গে তালেবান সরকারের তথ্যের বড় গরমিল পাওয়া গেছে। এর আগে তালেবান বলেছিল, তাদের মাত্র ৮ যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।
এদিকে, আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় এক নারী ও দুই স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আফগানিস্তান ন্যাশনাল টিভির বরাতে এ খবর দিয়েছে বিবিসি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, একটি বেসামরিক আবাসিক এলাকায় বোমা বিস্ফোরিত হওয়ার পর আরও সাতজন আহত হয়েছেন। বিবিসি আলাদা করে এই দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
বৃহস্পতিবার রাতে ‘অপারেশন গজব লিল–হক’ নামে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। এর আগে কয়েকদিন ধরে দুদেশের মধ্যে বিচ্ছিন্নভাবে পাল্টাপাল্টি হামলা চলছিল। পাকিস্তানের এ অভিযান শুরুর পর দেশটির সীমান্তবর্তী এলাকায় পাল্টা হামলা চালায় আফগানিস্তান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে