স্ট্রিম ডেস্ক

সুদানের পশ্চিমাঞ্চলের মাররা পর্বতমালায় এক ভয়াবহ ভূমিধসে অন্তত ১ হাজার জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি। রোববার কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস হয়। এতে তারাসিন নামের গ্রামটি প্রায় সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে যায়।
সংগঠনটির দাবি, পুরো গ্রাম থেকে কেবল একজনকেই কেবল জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তারা জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে মানবিক সহায়তার আহ্বান জানিয়েছে।
উত্তর দারফুরের অনেক মানুষ যুদ্ধের কারণে বাড়িঘর ছেড়ে পালিয়ে মাররা পর্বতমালায় আশ্রয় নিয়েছিলেন। সুদানি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান সংঘাতের কারণে তারা বাস্তুচ্যুত হয়েছেন।
২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া গৃহযুদ্ধ সুদানকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে এবং দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগও উঠেছে।
যুদ্ধের কারণে কত মানুষ নিহত হয়েছে তা নিয়ে বিভিন্ন সংখ্যা প্রচলিত থাকলেও, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা গত বছর জানিয়েছিলেন—২০২৩ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৫০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
যে এলাকায় ভূমিধস ঘটেছে, সেটি সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির নিয়ন্ত্রণে রয়েছে। সংগঠনটির কিছু অংশ ইতিমধ্যেই আরএসএফের বিরুদ্ধে সুদানি সেনাদের পাশে লড়াইয়ের অঙ্গীকার করেছে।
অনেক দারফুরবাসীর বিশ্বাস, আরএসএফ ও এর মিত্র মিলিশিয়ারা ওই জাতিগতভাবে মিশ্র অঞ্চলটিকে আরব আধিপত্যে পরিণত করার উদ্দেশ্যে যুদ্ধ চালাচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে