স্ট্রিম ডেস্ক

উগান্ডায় প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এখনো ঘোষণা হয়নি। এর মধ্যেই বিরোধীদল দাবি করেছে, তাদের নেতা জনপ্রিয় গায়ক থেকে রাজনীতিতে আসা ববি ওয়াইনকে তার বাসা থেকে জোরপূর্বক তুলে নিয়েছে দেশটির সেনাবাহিনী। আর্মি হেলিকপ্টারে করে তাকে ‘অজ্ঞাত স্থানে’ নেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) ববির দল দ্য ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানায়। তবে এই ব্যাপারে দেশটির সরকারি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেই উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, ববি ওয়াইন উগান্ডার শীর্ষ বিরোধীদলীয় নেতা। তিনি দেশটির দীর্ঘদিনের প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনিকে নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। যদিও জাতিসংঘ বলছে, ব্যাপক ভয়ভীতি ও দমনের মধ্যে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে দেশটির রাজধানী কামপালা থেকে আল জাজিরার সংবাদদাতা ক্যাথেরিন সোই জানিয়েছেন, ইন্টারনেট না থাকায় ওয়াইনকে কোথায় নেওয়া হয়েছে সেব্যাপারে তথ্য পাওয়া বেশ কঠিন হয়ে পড়েছে।
সোই জানিয়েছেন, ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্মের এক কর্মকর্তা আল জাজিরাকে শুধু এইটুকু নিশ্চিত করেছেন, কিছু লোক যাদেরকে দেখে সামরিক ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মনে হয়েছে তাঁরা ওয়াইনের বাড়ির গেট টপকে ভেতরে প্রবেশ করেছেন। তবে তিনি এটা নিশ্চিত করতে পারেননি সেসময় ওয়াইন বাড়িতে ছিলেন কিনা বা তাঁকে তুলে নেওয়া হয়েছে কিনা।
সোই আরও জানান, ওয়াইনের সঙ্গে প্রকৃতই কি ঘটেছে তা নিশ্চিত হতে আল জাজিরা উগান্ডার সেনাবাহিনী বা পুলিশের কোনো মন্তব্য নিতে পারেনি।
আল জাজিরার ওই সংবাদদাতা আরও জানান, বৃহস্পতিবার ভোটের কিছু সময় পরই ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেছেন, নির্বাচনে দেশজুড়ে ‘ব্যাপক ভোট কারচুপি’ হয়েছে। তিনি দেশটির জনগণকে বিষয়টি সামনে আনার এবং অপরাধী শাসনকে ছুড়ে ফেলতে আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, গত কয়েকবছর ধরে মুসেভেনির সরকারের বিরুদ্ধে বিরোধী দলের রাজনীতিক এবং তাদের সমর্থকদের ওপর দমন-পীড়নের অভিযোগ রয়েছে। ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট মুসেভেনি প্রায় চার দশক ধরে দেশটির প্রেসিডেন্ট এবং এই নির্বাচনের মাধ্যমে তাঁর ক্ষমতায়র মেয়াদ আরও বাড়াতে চাচ্ছেন। নির্বাচনের আগে তিনি বলেছিলেন, ভোটে ৮০ শতাংশ সমর্থন পাবেন বলে তিনি আশা করছেন।
এদিকে, শুক্রবারের ভোট গণনায় দেখা গেছে মুসেভেনি স্পষ্ট এগিয়ে আছেন। প্রায় ৮১ ভাগ ভোট গণনা শেষে নিবার্চন কমিশন বলেছে, মুসেভেনি ৭৩ দশমিক ৭ শতাংশ সমর্থন পেয়েছেন। আর ওয়াইন পেয়েছেন ২২ দশমিক ৭ শতাংশ। আজ স্থানীয় সময় বিকাল ৪টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে