স্ট্রিম ডেস্ক

নির্বাচনের আগে আবারও ভাঙনের মুখে পড়ল নেপালের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ‘নেপালি কংগ্রেস’। এ নিয়ে ১৯৫০ সালে প্রতিষ্ঠিত দলটি তৃতীয়বারের মতো ভাঙনের মুখে পড়ল। আগামী মার্চের নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দলটির সভাপতি শের বাহাদুর দেউবার সঙ্গে দুই প্রভাবশালী সাধারণ সম্পাদক—গগন থাপা ও বিশ্ব প্রকাশ শর্মার অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্বের জেরে এই ভাঙন দেখা দেয়। এর আগে ১৯৫৩ সালে বিশ্বেশ্বর প্রসাদ কৈরালা এবং মাতৃকা প্রসাদ কৈরালার দ্বন্দ্ব এবং ২০০২ সালে মাওবাদী বিদ্রোহ চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সংসদ ভেঙে দিলে দলটি বিভক্ত হয়েছিল। খবর
নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক খবরে বলা হয়, গতকাল দলের সভাপতি শের বাহাদুর দেউবা এবং দুই সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতার সব চেষ্টা ব্যর্থ হলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দলের ৫৪ শতাংশ প্রতিনিধি একটি বিশেষ সম্মেলনের দাবি জানালেও দেউবা পক্ষ তা নাকচ করে দেয়। এরপরই থাপা ও শর্মা পক্ষ আলাদাভাবে বিশেষ সম্মেলনের ডাক দেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন।
এর প্রতিক্রিয়ায় গতকালই ভারপ্রাপ্ত সভাপতি পূর্ণ বাহাদুর খড়কার সভাপতিত্বে দেউবাপন্থী কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গগন থাপা, বিশ্ব প্রকাশ শর্মা এবং যুগ্ম সাধারণ সম্পাদক ফারমুল্লাহ মনসুরকে পাঁচ বছরের জন্য দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।
এই ভাঙনের ফলে আগামী ৫ মার্চের সংসদীয় নির্বাচন নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে। উভয় পক্ষই এখন ‘আসল’ নেপালি কংগ্রেস হিসেবে আইনি স্বীকৃতি পেতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। থাপা-শর্মা পক্ষ দাবি করেছে, সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিদের সমর্থন থাকায় তাদের বিশেষ সম্মেলনই বৈধ। অন্যদিকে, দেউবা পক্ষ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের কথা কমিশনকে জানিয়ে দিয়েছে।
বহিষ্কারের খবরের প্রতিক্রিয়ায় গগন থাপা বলেন, নেপালি কংগ্রেস কারও ব্যক্তিগত কোম্পানি নয়। দেউবা নেতৃত্বাধীন কমিটি অনেক আগেই বিলুপ্ত হয়ে গেছে, তাই তাদের কোনো সিদ্ধান্তের আইনি ভিত্তি নেই। নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করে তারা দলীয় প্রতীক ‘গাছ’ নিয়েই নির্বাচনে লড়বেন।
সাধারণ সম্পাদক বিশ্ব প্রকাশ শর্মা বলেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে দলকে আধুনিক করার চেষ্টা করায় আমাকে শাস্তি দেওয়া হয়েছে। তবে যে পদ আমি আজ সকালেই ছেড়েছি, সেখান থেকে আমাকে বহিষ্কার করার কোনো মানে হয় না।
রাজনৈতিক বিশ্লেষক শ্রীকৃষ্ণ অনিরুদ্ধ গৌতমের মতে, এই আইনি লড়াই দীর্ঘায়িত হতে পারে। উভয় পক্ষই এখন বৈধতা পাওয়ার লড়াইয়ে নামবে। বিষয়টি আদালতে গড়ালে ৫ মার্চের নির্বাচনে তার বড় প্রভাব পড়বে।
উল্লেখ্য, দলের গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কারের আগে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের দেওয়ার সুযোগ দেওয়ার নিয়ম আছে। কিন্তু দেউবাপন্থী কমিটি তা অনুসরণ করেনি বলে অভিযোগ উঠেছে। বর্তমানে উভয় পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে নেপালের রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে