স্ট্রিম ডেস্ক

পৃথিবীর বয়সে আরও এক বছর যোগ হলো। যুদ্ধ, বিগ্রহ, আনন্দ, বেদনা আর ঘটনার ঘনঘটার মধ্য দিয়ে শেষ হলো ইংরেজি বছর ২০২৫। পুরোনোকে পেছনে ফেলে পৃথিবীর বিভিন্ন দেশ নতুন বছরকে উৎসব আনন্দে বরণ করছে।
পৃথিবীর ভৌগোলিক অবস্থান এবং সূর্যের আলো পৌঁছানোর সময়ের তারতম্যের কারণে বিশ্বের সব দেশের ২০২৬ সালে প্রবেশ করতে সময় লাগবে পুরো ২৬ ঘণ্টা। এরই মধ্যে পৃথিবীর কোনো কোনো দেশ ২০২৬ সালকে বরণ করে নিয়েছে। আতশবাজির ঝলকানিতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে নতুন বছর বরণের আনন্দ উদযাপন করেছে মানুষ। আবার কোথাও কোথাও এখনো প্রস্তুতি চলছে নতুন বছরকে বরণের।
বিশ্বের প্রথম হিসেবে ২০২৬ সালকে সবার আগে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরের দেশ কিরিবাতি। এটি হাওয়াইয়ের দক্ষিণ এবং অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব দিকে অবস্থিত একটি দেশ। আবার সবার শেষে নতুন বছরকে স্বাগত জানাবে বেকার দ্বীপ। প্রশান্ত মহাসাগরের মধ্যভাগে অবস্থিত জনবসতিহীন, অসংগঠিত ও ক্ষুদ্র এ দ্বীপটি হাওয়াই ও অস্ট্রেলিয়ার প্রায় মাঝামাঝি অবস্থানে রয়েছে। এটি মূলত একটি সামুদ্রিক বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে সংরক্ষিত।

কিরিবাতির কিছু সময় পরই নিউজিল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। এরপর অস্ট্রেলিয়া নতুন বছরকে স্বাগত জানায়। তার ঘণ্টা তিনেক পরে ২০২৬ সালকে স্বাগত জানায় জাপান ও দক্ষিণ কোরিয়া। তার এক ঘণ্টা পর হংকং, সিঙ্গারপুর ২০২৬ সালে প্রবেশ করে।
ইউরোপ মহাদেশের মধ্যে যুক্তরাজ্যের আগে অধিকাংশ দেশই নতুন বছরে প্রবেশ করে। ইতোমধ্যে ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি নতুন বছরকে স্বাগত জানিয়েছে। অবশ্য এর কিছু সময় পরই যুক্তরাজ্য, পুর্তুগাল ও আইসল্যান্ড নতুন বছরকে স্বাগত জানায়। আবার পশ্চিম আফ্রিকার দেশ ঘানাও ইতোমধ্যে নতুক বছরকে স্বাগত জানিয়েছে।
এরপরই আমেরিকা অঞ্চলের পালা। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল ইতোমধ্যে নতুন বছরে প্রবেশ করেছে। এই রিপোর্ট লেখার সময় (বৃহস্পতিবার সকাল ৯টা ১৬ মিনিট) ব্রাজিলে নতুন বছরের ১৪ মিনিট পারও করেছে।
ইতোমধ্যে নতুন বছরকে বরণ করে নিয়েছে চীন, থ্যাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, দুবাই, ইরান, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, সুদান, মিসর, ইসরায়েল, জিম্বাবুয়ে, লেবানন, সাইপ্রাস, গ্রিস, রোমানিয়া, ইউক্রেন, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়ায় নতুন বছরকে স্বাগত জানানো হয়।

যুক্তরাষ্ট্র এখনো নতুন বছরে প্রবেশ করেনি। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে সময়ের পার্থক্য আছে। তবে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে নতুন বছর উদযাপনই সবচেয়ে আলোচিত হয় প্রতিবছর। এই রিপোর্ট লেখা পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল ৯টা ৩৭ মিনিট) এখনো সময় হাতে আছে দেড় ঘণ্টার মতো। তবে নতুন বছরকে বরণ করতে টাইমস স্কয়ারে জড়ো হচ্ছেন মানুষ। ধারণা করা হচ্ছে অন্তত ১০ লাখ লোক জড়ো হবেন টাইমস স্কয়ারে। তাঁরা সেখানে জড়ো হয়ে লাইভ স্টেজ শো’র সঙ্গে উল্লাসে মাতেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে