স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের যুদ্ধ দপ্তরকে পুনরায় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের এই নির্দেশের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। দেশটি বলছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির দিকে অভিযোগের আঙুল তোলার পর এই নির্দেশ যুক্তরাষ্ট্রের ভণ্ডামি।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মার্কিন প্রেসিডেন্টের পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় চালুর এই নির্দেশকে ‘পশ্চাদগামী’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে আখ্যা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক পোস্টে আরাঘচি বলেন, প্রতিরক্ষা দপ্তরকে ‘যুদ্ধ দপ্তর’ পুনঃনামকরণ করে একটি পারমাণবিক শক্তিধর দেশ পুনরার পরমাণু অস্ত্রের পরীক্ষা শুরু করছে।
তিনি বলেন, এই একই দেশ ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে ভয়ঙ্কর ও হুমকিস্বরূপ আখ্যা দিয়েছে এবং আমাদের সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিচ্ছে। এসবই আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।
এর আগে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার বুসানে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (অ্যাপেক) শীর্ষক সম্মেলনের সাইডলাইনের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প ট্রুথ সোশ্যালে পরমাণু পরীক্ষা ফের চালুর আকস্মিক ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, রাশিয়া ও চীনের মতো দেশের সঙ্গে ‘সমতার ভিত্তিতে’ তিনি পেন্টাগনকে অবিলম্বে ফের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালুর নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের মতে, ‘পাঁচ বছরের’ মধ্যে দেশ দুটির পারমাণবিক অস্ত্রের ভান্ডার যুক্তরাষ্ট্রের সমান হবে।
এদিকে, কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো ও পরমাণু নিরাপত্তা বিশ্লেষক অঙ্কিত পান্ডা আল জাজিরাকে বলেন, ইরানের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচি নিয়ে বিতর্কের চেয়ে বরং রাশিয়া ও চীনের সাম্প্রতিক পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন।
অন্যদিকে, রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—চলতি সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, মস্কো পরমাণু শক্তিচালিত সুপার টর্পেডো পোসেইডনের সফল পরীক্ষা চালিয়েছে। এর আগে চলতি মাসের শুরুতে আলাদাভাবে পরমাণু শক্তিচালিত বুরভেস্টনিক নামে নতুন একটি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় মস্কো।
এছাড়া, চীনও সম্প্রতি সেপ্টেম্বর কুচকাওয়াজে নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করে। এর মধ্যে ছিল ডংফেং-৫ নামে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো নতুন এবং পরিবর্তিত পারমাণবিক অস্ত্র ব্যবস্থাও।
জাতিসংঘের মতে, প্রকাশ্যে এই ধরনের শক্তি প্রদর্শন সত্ত্বেও, রাশিয়া বা চীন কেউই কয়েক দশক ধরে কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি যাকে ভূমির উপরে, ভূগর্ভস্থ বা পানির নিচে পারমাণবিক বিস্ফোরণ হিসেবে সংজ্ঞায়িত করা যায়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে