স্ট্রিম ডেস্ক

রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে ডার্ট ব্যাঙের বিষাক্ত উপাদান থেকে তৈরি বিষ দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তুলেছে যুক্তরাজ্য। জার্মানির মিউনিখে গত ১৩-১৪ ফেব্রুয়ারি দুদিনব্যাপী অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘নাভালনি যখন রাশিয়ার কারাগারে বন্দি ছিলেন, তখন এই বিষ ব্যবহারের সক্ষমতা, উদ্দেশ্য ও সুযোগ কেবল রাশিয়ার সরকারেরই ছিল।’ খবর বিবিসির।
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নাভালনির মৃত্যু হয়। তাঁর শরীর থেকে পাওয়া নমুনা পরীক্ষা করে যুক্তরাজ্য ও তাদের মিত্র দেশগুলো রাশিয়ার ক্রেমলিন সরকারকে দায়ী করেছে। তবে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানায়, মস্কো এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, ‘এপিবাটিডিন নামে এই বিষ নাভালনির শরীরে পাওয়ার কোনো ব্যাখ্যা নেই। রাশিয়া নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এই ধরনের বিষ ব্যবহার করে রাশিয়া দেখিয়েছে তারা রাজনৈতিক বিরোধীদের কতটা ভয় পায় এবং কী ধরনের নোংরা পদ্ধতি তাদের হাতে রয়েছে।’
এই তথ্য প্রকাশের সময় যুক্তরাজ্য, সুইডেন, ফ্রান্স, জার্মানি ও নেদারল্যান্ডস একটি যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে দেশগুলো জানায়, ‘তাঁর মৃত্যুর জন্য আমরা রাশিয়াকে দায়ী করছি।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এপিবাটিডিন নামের এই বিষ দক্ষিণ আমেরিকার ডার্ট ফ্রগ ব্যাঙের শরীরে প্রাকৃতিকভাবে পাওয়া যায়। বন্দি অবস্থায় থাকা ব্যাঙ এই বিষ তৈরি করে না এবং এটি রাশিয়ায় স্বাভাবিকভাবে পাওয়া যায় না।’
২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি কারাগারে হঠাৎ মারা যান ৪৭ বছর অ্যালেক্সি নাভালনি। ২০২০ সালে তাকে ‘নোভিচক’ নামের এক ধরনের স্নায়ুবিষ দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল। তিনি জার্মানিতে চিকিৎসা নেন এবং পরে রাশিয়ায় ফিরে বিমানবন্দরে গ্রেপ্তার হন।
কারা কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, নাভালনি কারাগারে অল্প হাঁটার পর অসুস্থ বোধ করেন। এরপর তিনি হঠাৎ পড়ে যান। পরে আর তার জ্ঞান ফেরেনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে