স্ট্রিম ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে ‘অন্যায় ও অবৈধ যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
বুধবার (২৫ মার্চ) স্পেনের কংগ্রেসে দেওয়া এক ভাষণে এই সমালোচনা করেন তিনি।
এই যুদ্ধের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার সানচেজ বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করেছে এবং ইরাক ও লেবাননে আবারও সংঘাত উসকে দিয়েছে। খবর সিএনএনের।
স্পেনের এ নেতা আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তাহীনতা তৈরি করেছে’। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেওয়া সিদ্ধান্তের কারণে এই দেশগুলো দ্রুত ঝুঁকির মুখে পড়েছে।
সানচেজ এই যুদ্ধকে ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ণমাত্রার আগ্রাসনকে শক্তিশালী করার হাতিয়ার হিসেবেও দেখছেন। তাঁর মতে, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুবাদে রাশিয়া আর্থিকভাবে লাভবান হচ্ছে।
উল্লেখ্য, সংঘাত শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতায় অনড় স্পেন। আন্দালুসিয়ায় অবস্থিত রোতা নৌঘাঁটি ও মোরোন বিমানঘাঁটি ব্যবহারে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি দেশটি। এতে ক্ষুব্ধ ট্রাম্প বলেছিলেন, স্পেনে ‘ভালো নেতৃত্ব নেই’ এবং যুক্তরাষ্ট্রের উচিত স্পেনের সঙ্গে ‘সব বাণিজ্য বন্ধ করে দেওয়া’।
তবে ট্রাম্পের এই সমালোচনাও সানচেজকে তাঁর অবস্থান থেকে নড়াতে পারেনি। আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, মিত্র বা বন্ধু হওয়ার অর্থ হলো আমাদের ভাগ করা নীতিগুলোর প্রতি বিশ্বস্ত থাকা। পথ যখন ভুল, তখন দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার সাহস দেখানো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে