স্ট্রিম ডেস্ক

‘বিএনপির জয়ের দাবি, ভোট গণনায় সন্তুষ্ট নয় জামায়াত’ শিরোনামে সংবাদ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। সংবাদে তারা জানায়, বৃহস্পতিবারের ঐতিহাসিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং পরবর্তী সরকার গঠন করতে যাচ্ছে তারা।
তবে জামায়াতে ইসলামী ভোট গণনায় ‘সন্তুষ্ট’ নয়। ফলাফল প্রক্রিয়ার সততা নিয়ে প্রশ্ন তুলছে দলটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সংবাদ করেছে, ‘জেন-জি বিদ্রোহের পর প্রথম নির্বাচনে বিএনপির ভূমিধস জয়’ শিরোনামে। সংবাদে তারা বলেছে, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পথে। তাঁর মধ্য-ডানপন্থী দল এবারের জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে।
৬০ বছর বয়সী তারেক রহমান দেশের রাজনীতিতে প্রভাবশালী জিয়া পরিবারের সন্তান। তাঁর বাবা ও মা দুজনেই আগে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‘বিএনপির ঝড়ো জয়, সাবেক শাসকদের ছেলে হবেন প্রধানমন্ত্রী’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। সংবাদে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বৃহস্পতিবারের সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে। প্রায় দুই দশক পর তারা আবার ক্ষমতায় ফিরছে এবং দলটির নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন। দেশটি কয়েক মাসের অস্থিরতা ও অর্থনৈতিক সংকটের পর নতুন পরিস্থিতিতে প্রবেশ করছে।

‘হাসিনার পতনের পর ঐতিহাসিক প্রথম নির্বাচনে বিএনপির জয়’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদে বলা হয়, জেন-জি আন্দোলনে শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে বড় জয় পেয়েছে বিএনপি।
শুক্রবার সকাল পর্যন্ত ফলাফলে দেখা যায়, প্রায় ২০ বছর পর বিএনপি আবার ক্ষমতায় ফিরছে। এই ভোটকে প্রায় দুই দশকের মধ্যে প্রথম অবাধ ও সুষ্ঠু নির্বাচন হিসেবে দেখা হচ্ছে। এটি দেশের বড় রাজনৈতিক অস্থিরতার পর অনুষ্ঠিত হয়েছে।
‘গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ের দাবি বিএনপির’ শিরোনামে সংবাদ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। সংবাদে বলা হয়, তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুক্রবার দাবি করেছে, ২০২৪ সালে ছাত্রনেতৃত্বাধীন আন্দোলনে আগের সরকারের পতনের পর অনুষ্ঠিত প্রথম নির্বাচনে তারা জয় পেয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে