স্ট্রিম ডেস্ক

দক্ষিণ লেবাননে নিজেদের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া আরও তিন সেনা আহত হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার
নিহত ওই সেনার নাম মোশে ইয়েতজাক হাকোহেন কাৎজ। তবে তিনি কবে নিহত হয়েছেন তা জানানো হয়নি। ইসরায়েল সেনাবাহিনীর পোস্টে বলা হয়েছে, দক্ষিণ লেবাননে যুদ্ধ চলার সময় তিনি নিহত হন।
ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিক্রিয়ায় হিজবুল্লাহ রকেট ছুড়লে মার্চের শুরুতে তেল আবিবের সঙ্গে তাদের যুদ্ধ শুরু হয়। এরপর মার্চের মাঝামাঝি দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষায় একটি ‘বাফার জোন’ তৈরিতে দেশটির সেনাবাহিনী দক্ষিণ লেবাননে বড় ধরনের স্থল অভিযান চালাচ্ছে।
এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা ও স্থল অভিযানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এর মধ্যে ১২০ শিশু এবং ৪২ জন প্যারামেডিক বা স্বাস্থ্যকর্মী রয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৪ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে