স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ও ‘অভিজাত যুদ্ধবিমান চালক’ গেরাল্ড ব্রাউন (৬৫) গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে অনুমতি না নিয়ে চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ আনা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় এই খবর দেওয়া হয়েছে। এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমানের সাবেক প্রশিক্ষক ব্রাউন বিমানবাহিনীতে কয়েক দশক ধরে দায়িত্ব পালন করেছেন। তিনি যুদ্ধাভিযানে নেতৃত্ব দিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সংবেদনশীল ইউনিট পরিচালনার দায়িত্বও পালন করেছেন।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানিয়েছে, দেশটির এয়ার ফোর্সে ‘রানার’ সম্বোধনে ডাকা সাবেক মেজর গেরাল্ড ব্রাউনকে ইন্ডিয়ানায় গ্রেপ্তার হন। তাঁর বিরুদ্ধে অনুমোদন না নিয়ে চীনা পাইলটদের প্রতিরক্ষাসংক্রান্ত সেবা দেওয়া ও ষড়যন্ত্রের অভিযোগে ফৌজদারি মামলা করা হয়েছে।
ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন বা এফবিআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড এসপিওনাজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোঝাভস্কি এক বিবৃতিতে বলেন, ব্রাউন ‘সেই মানুষদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছেন, যাদের রক্ষার শপথ তিনি নিয়েছিলেন।’
রোঝাভস্কি আরও বলেন, ‘চীন সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিক করতে মার্কিন সশস্ত্র বাহিনীর বর্তমান ও সাবেক সদস্যদের দক্ষতা ক্রমাগত কাজে লাগাচ্ছে। এই গ্রেপ্তার একটি সতর্কবার্তা।’
১৯৯৬ সালে সামরিক বাহিনী ছাড়ার পর ব্রাউন বাণিজ্যিক মালবাহী বিমানের পাইলট হিসেবে কাজ করেন। পরে একটি প্রতিরক্ষা ঠিকাদার প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রের পাইলটদের এফ-৩৫ ও এ-১০ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেন।
অভিযোগ অনুযায়ী, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বরে চীনা পাইলটদের প্রশিক্ষণ দিতে চীনে যান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি সেখানে থাকেন।
বিচার বিভাগের তথ্যমতে, চীনা পাইলটদের প্রশিক্ষণের চুক্তিটি আলোচনা করেছিলেন চীনা নাগরিক স্টিফেন সু বিন। ২০১৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদারের কম্পিউটার হ্যাক করে সামরিক গোপন তথ্য চুরির ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে