পাকিস্তানের হুনজা উপত্যকায় বন্যায় বন্ধ হয়ে গেছে উত্তর পাকিস্তান ও চীনকে সংযুক্তকারী কারাকোরাম মহাসড়ক।
স্ট্রিম ডেস্ক

পাকিস্তানের গিলগিট-বালটিস্তানের হুনজা উপত্যকায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। উপত্যকার হিমবাহগুলো দ্রুতগতিতে গলতে থাকায় এ বন্যার সূত্রপাত হয়। এতে বন্ধ হয়ে গেছে উত্তর পাকিস্তান ও চীনকে সংযুক্তকারী কারাকোরাম মহাসড়ক।
পাকিস্তানের দৈনিক দ্য ডন ফায়জুল্লাহ ফারাক নামে সরকারি এক মুখপাত্রের বরাতে এই খবর দিয়েছে।
ফায়জুল্লাহ ফারাক দ্য ডনকে জানান, হুনজা উপত্যকায় কারাকোরাম মহাসড়কের একটি অংশ নদীর আকস্মিক পানি প্রবাহে আংশিকভাবে বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, গিলগিট-বালটিস্তানের নদীগুলোর পানি উপচে পড়ায় হাইওয়ের ওই অংশটি বন্ধ হয়ে যায়।
তিনি জানান, গিলগিট-বালটিস্তানের মুখ্যমন্ত্রী করাকোরাম মহাসড়ক দ্রুত পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো সড়কটির মরখন এলাকায় পুনরুদ্ধারের কাজে যাচ্ছে।
তিনি আরও বলেন, হ্রদগুলোর পানির প্রবাহ বেড়ে যাওয়ায় নৌকা চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও যারা পর্যটকদের নৌকায় করে হ্রদে ঘুরতে নিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, গ্রাম ও বিভিন্ন অবকাঠামোর ওপর দিয়ে তীব্র স্রোতের বন্যা বয়ে যাচ্ছে। প্রশাসন জরুরি ত্রাণ কার্যক্রম শুরু করেছে। তবে সড়ক বন্ধ থাকায় দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
জুন মাস থেকে পাকিস্তান একাধিকবার অতিরিক্ত বৃষ্টিপাত, হিমবাহ হ্রদের আকস্মিক পানি উপচে পড়া এবং প্রবল মৌসুমি বৃষ্টিজনিত আকস্মিক বন্যার মুখোমুখি হয়েছে। গিলগিট-বালটিস্তান এসব চরম আবহাওয়ার ঘটনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল।
দু সপ্তাহ আগে বৃষ্টিজনিত বন্যায় গিলগিট-বালটিস্তানের বাবুসার এলাকায় কয়েকজন পর্যটক নিখোঁজ হয়।
এর আগে গত মাসে ভূমিধসের কারণে কারাকোরাম মহাসড়কসহ একাধিক সড়ক বন্ধ হয়ে যায়। এতে বিদেশি পর্যটকসহ কয়েক হাজার মানুষ গিলগিট-বালটিস্তানের বিভিন্ন স্থানে আটকা পড়েন।
বিশেষজ্ঞেরা সতর্ক করেছেন, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মিলিয়ে হিমবাহ হ্রদের পানির আকস্মিক উপচে পড়ার ঘটনা বাড়ছে। এই আকস্মিক বন্যা গিলগিট-বালটিস্তানের মতো পার্বত্য অঞ্চলের জন্য ক্রমবর্ধমান হুমকি হয়ে দাঁড়াচ্ছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে