স্ট্রিম ডেস্ক

দেশব্যাপী ছড়িয়ে পড়া জেন-বিক্ষোভ থেকে প্রাণে বাঁচতে ‘নিরাপদ স্থানে’ পালিয়ে গেছেন আফ্রিকার দেশ মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। তিনি ঠিক কোথায় আশ্রয় নিয়েছেন তা এখনো পরিষ্কার না। তবে গুঞ্জন আছে তাঁকে ফ্রান্স নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। যদিও ফ্রান্স কর্তৃপক্ষ এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরের শেষের দিকে মাদাগাস্কারে জেন-জি বিক্ষোভ শুরু হয়। গতকাল সোমবার (১৪ অক্টোবর) সাধারণ বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও যোগ দেয়। সরকারবিরোধী এই তীব্র বিরোধের মুখেই পালিয়ে যেতে বাধ্য হন রাজোয়েলিনা।
সোমবার রাজোয়েলিনা ফেসবুক লাইভে দেওয়া এক বক্তব্যে জানান, তিনি নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। এর আগে রোববার গুঞ্জন ছড়িয়ে পড়ে যে তিনি দেশ থেকে পালিয়েছেন।
এদিকে, রেজোয়েলিনার কার্যালয় জানিয়েছে, সোমবার বিকেলে রেজোয়েলিনার টেলিভিশনে ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দিলে তার বক্তব্য বিলম্বিত হয়।
অন্যদিকে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো মাদাগাস্কারের বর্তমান পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। আফ্রিকার এই দেশটি আগে ফ্রান্সের উপনিবেশ ছিল।
জাতিসংঘ বলেছে, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত ২২ জন নিহত হয়েছেন।
সোমবার মাঁখো মিসরের সম্মেলনে উপস্থিত ছিলেন। সেখানে তাঁকে রাজোয়েলিনাকে ফ্রান্স সরিয়ে নিয়েছে কিনা প্রশ্ন করলে তিনি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেন, আজকে আমি কিছু নিশ্চিত করব না। আমি শুধু আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করছি।
এদিকে, মাদাগাস্কারের সামরিক একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, রোববার ফ্রান্সের একটি সামরিক বিমানে রেজোয়েলিনা দেশত্যাগ করেন। এর আগে তিনি হেলিকপ্টারে সেন্ট ম্যারি বিমানবন্দরে যান।
শনিবার সেনাবাহিনীর কয়েকটি ইউনিট রেজোয়েলিনার ওপর থেকে সমর্থন তুলে নিলে প্রেসিডেন্টের দেশত্যাগের এই খবর আসে। রেজোয়েলিনা একে ‘অবৈধভাবে ও শক্তি প্রয়োগ’ করে ক্ষমতা দখলের প্রচেষ্টা হিসেবে নিন্দা জানিয়েছেন।
রেজোয়েলিনার এই মন্তব্যের পরে দেশটির আর্মিদের এলিট ক্যাপসাট ইউনিট জানিয়েছে, তারা দেশের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিয়েছেন। ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে এই ক্যাপসাটই রেজোয়েলিনাকে ক্ষমতায় এনেছিল। এর আগে, এই বাহিনী বিক্ষোভকারীদের ওপর ‘গুলির নির্দেশ মানতে’ অস্বীকৃতি জানিয়েছিল।
উল্লেখ্য, জেন-জি বিক্ষোভের বৈশ্বিক ট্রেন্ডের সর্বশেষ ঘটনা বলা যায় মাদাগাস্কারে এই বিক্ষোভ। এর আগে সবশেষ সেপ্টেম্বরের শুরুর দিকে নেপালে জেন-জি বিক্ষোভের জেরে দেশটির প্রেসিডেন্ট কে পি শর্মা ওলিও পদত্যাগ করতে বাধ্য হন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে