স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল শহর নিউইয়র্ক সিটির ১১২ তম মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) তিনি নিউইউর্কের ওল্ড সিটি হলের নিচের একটি পরিত্যক্ত সাবওয়ে (পাতালরেল) স্টেশনে পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেন।
শপথ নেওয়ার সময় স্ত্রী রমা দুওয়াজি, মা চলচ্চিত্রকার মিরা নায়ার ও বাবা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদ মামদানি উপস্থিত ছিলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক খবরে বলা হয়েছে, উগান্ডা থেকে আসা ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক শহরের ইতিহাসে প্রথম মুসলিম ও প্রথম দক্ষিণ এশিয়ান মেয়র। এছাড়া শহরটির এক শতাব্দীর বেশি সময়ের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মেয়রও তিনি।
শপথ নেওয়ার পর মামদানি বলেন, সত্যিই এটি জীবনের এক অনন্য সম্মান ও সুযোগ।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, রাজনৈতিক মিত্র ও নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ব্যক্তিগত এ শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন। মামদানি আজ দুপুরে সিটি হলে জনতার সামনে আরও জাঁকজমকপূর্ণভাবে আনুষ্ঠানিক শপথ নেবেন। সেই শপথ পাঠ করাবেন তাঁর রাজনৈতিক নায়কদের একজন মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স।
উল্লেখ্য, নিউইয়র্কের আগের প্রায় সব মেয়রই পবিত্র বাইবেল হাতে শপথ নিয়েছেন। যদিও ফেডারেল, স্টেট বা সিটির সংবিধানের বাধ্যবাধকতায় শপথের জন্য কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থ ব্যবহার করার প্রয়োজন নেই।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে