দুর্নীতির কলঙ্কমুক্ত এই নারী দেশটির তরুণদের কাছে হয়ে উঠেছেন সততা ও আস্থার প্রতীক এবং স্থিতিশীলতার আশ্বাস। কিন্তু কে এই সুশীলা কার্কি এবং কেন এই সংকটময় মুহূর্তে নেপালের ভবিষ্যৎ তাঁর হাতেই তুলে দিতে চাইছে দেশটির তরুণরা?
তাহমীদ চৌধুরী

কে পি শর্মা অলির পদত্যাগের পর নেপালের বিক্ষুব্ধ তরুণরা অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সাবেক বিচারপতি সুশিলা কার্কিকে। দুর্নীতির কলঙ্কমুক্ত এই নারী দেশটির তরুণদের কাছে হয়ে উঠেছেন সততা ও আস্থার প্রতীক এবং স্থিতিশীলতার আশ্বাস। কিন্তু কে এই সুশীলা কার্কি এবং কেন এই সংকটময় মুহূর্তে নেপালের ভবিষ্যৎ তাঁর হাতেই তুলে দিতে চাইছে দেশটির তরুণরা?
শৈশব ও শিক্ষাজীবন
নেপালের বিরাটনগরের এক সাধারণ কৃষক পরিবারে ১৯৫২ সালের ৭ জুন সুশীলা কার্কির জন্ম। সেই সময়ের নেপালি সমাজে মেয়েদের উচ্চশিক্ষা একপ্রকার স্বপ্নই ছিল। কিন্তু সুশীলা ছিলেন ব্যতিক্রম। অদম্য ইচ্ছা আর মেধার জোরে তিনি প্রথাগত বাধা অতিক্রম করেন। নেপালে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য তিনি ভারতে আসেন এবং বিখ্যাত বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
আইন পেশা থেকে শীর্ষ বিচারালয়ে
কর্মজীবনের শুরুতে কিছুদিন শিক্ষকতা করলেও তাঁর লক্ষ্য ছিল বৃহত্তর পরিসরে দেশের সেবা করা। তাই তিনি আইন পেশায় প্রবেশ করেন এবং দ্রুতই একজন দক্ষ আইনজীবী হিসেবে পরিচিতি লাভ করেন। ধাপে ধাপে নিজের যোগ্যতা ও সততার প্রমাণ দিয়ে তিনি নেপালের বিচার ব্যবস্থার সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। ২০১৬ সালের ১১ জুলাই নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়ে তিনি ইতিহাস গড়েন।
ঐতিহাসিক রায় ও আপোসহীন মনোভাব
প্রধান বিচারপতি হিসেবে সুশীলা কার্কির সময়কাল পরিচিত তাঁর আপোসহীন মনোভাবের জন্য। তিনি ক্ষমতাবান রাজনীতিবিদ, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং ব্যবসায়ীদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চালাতে পিছপা হননি। ফলে তাঁর সময়ে বিচার বিভাগ হয়ে উঠেছিল দেশের সবচেয়ে শক্তিশালী দুর্নীতি দমন সংস্থা। দুর্নীতি দমনের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠাতেও তিনি ঐতিহাসিক ভূমিকা রাখেন। তাঁর দেওয়া একটি যুগান্তকারী রায় নেপালি নারীদের গর্ভজাত সন্তানদের দেশের নাগরিকত্ব পাওয়ার অধিকার প্রতিষ্ঠা করে। নারী অধিকার আন্দোলনের একটি মাইলফলক অর্জন ছিল এটি। তাঁর প্রতিটি কাজের মধ্য দিয়ে তিনি বারবার প্রমাণ করেছেন যে বিচার বিভাগ নির্বাহী বিভাগ বা আইনসভার অধীনস্থ নয়। সাহসিকতার সঙ্গে তিনি সরকারের অনেক সিদ্ধান্তকেও অবৈধ ঘোষণা করেছেন।
অভিশংসন বিতর্ক ও রাজনৈতিক প্রতিহিংসা
সুশীলা কার্কির এই আপসহীনতাই তাঁর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে আসে। ২০১৭ সালে তৎকালীন ক্ষমতাসীন জোট তাঁর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনে। প্রস্তাবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করা হয়। কিন্তু দেশের সাধারণ মানুষ ও নাগরিক সমাজ এই অভিযোগকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখে। দেশজুড়ে তীব্র প্রতিবাদের মুখে ক্ষমতাসীন দল প্রস্তাবটি প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। এ ঘটনা তাঁকে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থা ভয় পায় এমন একজন নির্ভীক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করে।
তরুণদের আস্থার প্রতীক হলেন কীভাবে
নেপালের তরুণ প্রজন্ম প্রচলিত রাজনৈতিক দল ও নেতাদের ওপর সম্পূর্ণভাবে বিশ্বাস হারিয়েছে। তাঁদের চোখে রাজনৈতিক দলের নেতারা দুর্নীতি এবং অযোগ্যতার প্রতীক। এই শূন্যস্থানে সুশীলা কার্কির উত্থান আকস্মিক নয়। পরিচ্ছন্ন ভাবমূর্তি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং অরাজনৈতিক ব্যক্তিত্ব— এসব বৈশিষ্ট্য তাঁকে তরুণদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। আর তাছাড়া কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সরাসরি যুক্ত নন তিনি। তাই তরুণরা মনে করে, তিনিই পারবেন নিরপেক্ষভাবে একটি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করতে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে