স্ট্রিম ডেস্ক

বিশ্বজুড়ে মানবাধিকার আক্রমণের শিকার হচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) এই সতর্কবার্তা দেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সুদান, গাজা ও ইউক্রেনের সংঘাতে ব্যাপকহারে আন্তর্জাতিক আইনের অবমাননা এবং বেসামরিক মানুষ ভুগছেন বলে উল্লেখ করেন গুতেরেস।
জেনেভায় হিউম্যান রাইটস কাউন্সিলের উদ্বোধনী বক্তব্যে গুতেরেস বলেন, বলপ্রয়োগ আইনের শাসনকে ছাড়িয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে মানবাধিকারকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে।
তিনি জাতিসংঘ সদস্য দেশগুলোকে আন্তর্জাতিক মানবাধিকারকে কেবল চাইলাম আর গ্রহণ করলাম বা হালকাভাবে না দেখার আহ্বান জানিয়েছেন।
গুতেরেস জাতিসংঘের মানবাধিকার ব্যবস্থাকে জোরালোভাবে সমর্থন করেন। প্রসঙ্গত, বর্তমানে বিভিন্ন দেশ সংস্থাটির বরাদ্দ কমিয়েছে এবং কিছু বিশেষজ্ঞের ওপর আক্রমণ হয়েছে। এছাড়া সংস্থাটির অন্যতম প্রধান মানবাধিকারের জবাবদিহি ব্যবস্থা থেকে যুক্তরাষ্ট্র সরে গেছে। এরপর সংস্থাটি টিকে থাকতে রীতিমতো লড়াই করছে। বিশেষত, জাতিসংঘের শীর্ষ দাতা দেশ যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সরকার তহবিল বরাদ্দ কমানোর সিদ্ধান্তের পর, সংস্থার অন্যান্য অংশের মতো জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ও বাজেট সংকটের মুখে পড়েছে।
জাতিসংঘ মহাসচিব বলেন, তহবিল কমানোর সঙ্গে সঙ্গে ব্যাপক মানবিক চাহিদা দেখা দিচ্ছে।
গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ফেব্রুয়ারিতে জাতিসংঘে ৪ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি নিয়মিত বরাদ্দের বকেয়া থেকে মাত্র ১৬০ মিলিয়ন ডলার পরিশোধ করেছে ওয়াশিংটন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে