স্ট্রিম ডেস্ক

পাকিস্তান সেনাবাহিনী ভারতের আক্রমণের বিরুদ্ধে পাল্টা অভিযানের ঘোষণা দিয়েছে। এই অভিযানের নাম রাখা হয়েছে ‘অপারেশন বুনইয়ান–উন–মারসুস’। উর্দু অভিধান ‘রেখতা’র মতে, আরবি এই শব্দটির অর্থ হলো ‘সুদৃঢ় ভিত্তি’। কোরআনের ৬১ নম্বর সুরা আস-সফ-এর ৪ নম্বর আয়াত এটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে ভারতের কাশ্মীরে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশিত হয়েছে। আজ ভোর ৫টা ৪৫ মিনিটে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে শ্রীনগর এলাকায়। এর প্রায় ২০ মিনিট পর আরও তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরটিতে ব্ল্যাকআউট চলছে। তবে এসব বিস্ফোরণের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।
বিবিসির মতে, এই অভিযান শুরু হওয়ার আগে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছিল যে, ভারত শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে বিমান হামলার সময় রাওয়ালপিন্ডির নূর খান বিমানঘাঁটি, শোরকোট বিমানঘাঁটি এবং মুরীদ বিমানঘাঁটিকে আকাশ-থেকে-স্থল ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করার চেষ্টা করেছিল। তবে বিমান বাহিনীর সব সম্পদ নিরাপদ আছে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে জাতীয় কমান্ড কর্তৃপক্ষের জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য হলো পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের হেফাজত এবং সেগুলোর ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, পাকিস্তানে শনিবার দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।
গেল ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে হামলার জেরে পাল্টাপাল্টি আক্রমণ চালাচ্ছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ। হামলায় ব্যবহৃত হচ্ছে শক্তিশালী যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে