স্ট্রিম ডেস্ক

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলের খোস্ত প্রদেশে পাকিস্তানের এক বিমান হামলায় ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার মধ্যরাতের পর গুরবুজ জেলায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান তালেবান প্রশাসন।
তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছেন, পাকিস্তানি বাহিনী স্থানীয় বাসিন্দা ক্বাজি মিরের ছেলে উইলায়াত খানের বাড়িতে বোমা ফেলেছে। হামলায় পাঁচ ছেলে ও চার মেয়ে শিশু এবং একজন নারী নিহত হন। ধ্বংস হয়ে যায় বাড়িটিও।
মুজাহিদ জানান, একই রাতে উত্তর-পূর্বাঞ্চলের কুনার এবং পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও পাকিস্তানি বিমান হামলা হয়। সেখানেও কমপক্ষে চার বেসামরিক নাগরিক আহত হন।
আফগানিস্তানে এই বোমাবর্ষণের ঘটনা ঘটল পেশোয়ারে পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির সদর দপ্তরে আত্মঘাতী হামলার একদিন পর। ওই হামলায় তিন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হন আরও ১১ জন।
ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের (টিটিপি) একটি ভিন্নমতাবলম্বী গোষ্ঠী জামাতুল আহরার। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি জানিয়েছে, হামলাকারীরা আফগান নাগরিক। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে এটিকে `বিদেশি পৃষ্ঠপোষকতায় পরিচালিত ফিতনা আল-খারিজ’ বলে উল্লেখ করেছেন।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও আরেকটি আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হন। ওই হামলার দায়ও টিটিপির একটি অংশ নেয়। পাকিস্তান দাবি করে, এই হামলার পরিকল্পনায় জড়িত ছিল আফগানিস্তানভিত্তিক টিটিপি নেতৃত্ব।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ। অক্টোবরে সীমান্তে সংঘর্ষে দুই দেশের প্রায় ৭০ জন নিহত হন। পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও ইস্তাম্বুলে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমাধান পাওয়া যায়নি। কারণ পাকিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে প্রধান শর্ত হিসেবে দাবি করে। এই প্রেক্ষাপটেই নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাটি দুই দেশের অভিযোগ–প্রত্যাঘাতের ধারাবাহিকতারই অংশ।
পাকিস্তান অভিযোগ করে, টিটিপি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়ে আফগানিস্তান তার ওপর হামলা বাড়িয়েছে। অপরদিকে আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে। তাদের পাল্টা দাবি—পাকিস্তানই এমন গোষ্ঠীকে প্রশ্রয় দিচ্ছে যারা আফগানিস্তানবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে এবং পাকিস্তান আফগান সার্বভৌমত্বকে সম্মান করে না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে