স্ট্রিম ডেস্ক

ভারতের ওড়িশার মালকানগিরি জেলায় অবস্থিত একটি বাংলাভাষী বাঙালিদের গ্রাম পুড়িয়ে দিয়েছে সশস্ত্র আদিবাসীরা। গত রোববার (৭ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন গণজমায়েত ও সভা সমাবেশের ওপর নিষেধাজ্ঞা এবং ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে।
আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এমনটা বলা হয়েছে।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধের জেরে জেলার রাখেলগোধা গ্রামের পদিয়ামিনি (৫১) নামের এক নারী গত ৩ ডিসেম্বর নিখোঁজ হন। পরে গত ৪ ডিসেম্বর পার্শ্ববর্তী দুধকুমার নদ থেকে তাঁর মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় বাংলা ভাষাভাষি বাঙালিদের দায়ী করে আদিবাসীরা। পরে রোববার সন্ধ্যায় রাখেলগোধা গ্রামের উত্তেজিত আদিবাসীরা এমভি-২৬ গ্রামের বাঙালিদের প্রায় ১৫০টি বাড়ি পুড়িয়ে দিয়েছে।
জেলার এসপি বিনোদ পাতিল জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
তিনি বলেন, আমরা সবাইকে শান্ত হওয়ার আহ্বান জানাই। সম্প্রীতি নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ঘটনার পর পরই প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় উদ্ভুত পরিস্থিতি থেকে যেন মাওবাদীরা কোনো সুযোগ না নিতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন তাঁরা।
এদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার রাতে কুড়ালসহ ঐতিহ্যবাহী বিভিন্ন হাতিয়ার নিয়ে রাখেলগোধা গ্রামের প্রায় পাঁচ হাজার আদিবাসী এমভি-২৬ গ্রামে আক্রমণ চালায়। এসময় তারা অনেক বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এই আক্রমণে শতাধিক বাঙালি পরিবার আক্রান্ত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৯৭০ সাল পর্যন্ত দুই লাখের বেশি বাংলাভাষী পরিবার বাংলাদেশ থেকে মালকানগিরির জেলার ২১৪টি গ্রামে এসে ভারতীয় নাগরিকত্ব নিয়ে বসবাস শুরু করেন। বাংলা ভাষাভাষীরা অর্থনৈতিকভাবে অনেকটা অগ্রসর। কিন্তু পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় প্রায়ই অভিযোগ করে, বাংলাভাষী বাঙালিরা প্রতারণার মাধ্যমে তাদের জমি দখল করেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে