স্ট্রিম ডেস্ক

কর্মী ছাঁটাইয়ের পর ক্ষোভের মুখে ওয়াশিংটন পোস্টের প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সহকর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় তিনি এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিষ্ঠানের টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং আগামী বছরগুলোতে যেন এটি পাঠকের কাছে মানসম্মত ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে পারে সেজন্য তাঁকে এ কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। লুইসের এই বার্তাটি অনলাইনে শেয়ার করেন সংবাদমাধ্যমটির হোয়াইট হাউস ব্যুরো প্রধান ম্যাট ভাইসার।
উইল লুইস ডাও জোন্সের সাবেক প্রধান নির্বাহী এবং ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশক। তিনি ২০২৩ সালে ওয়াশিংটন পোস্টে যোগ দেন। পত্রিকাটি গুরুতর আর্থিক ক্ষতির মুখে পড়ায় প্রায় এক দশক দায়িত্ব পালন করা ফ্রেড রায়ানের স্থলাভিষিক্ত হয়েছিলেন লুইস।
এর আগে, বুধবার (৪ ফেব্রুয়ারি) পত্রিকাটি তার মোট কর্মীর প্রায় এক-তৃতীয়াংশ ছাঁটাইয়ের ঘোষণা দেয়। তার তিন দিন পরই লুইসের পদত্যাগের এই সিদ্ধান্ত আসে। এখন অন্তর্বর্তীকালীন প্রকাশক ও সিইও হিসেবে জেফ ডি’অনোফ্রিও দায়িত্ব নিয়েছেন।
জেফ ডি’অনোফ্রিও, জেফ বেজোসের মালিকানাধীন পত্রিকার প্রধান অর্থ কর্মকর্তা। এর আগে তিনি গুগল ও ইয়াহুতে বিভিন্ন পদে কাজ করার পর গত জুনে পোস্টে যোগ দেন। সহকর্মীদের পাঠানো এক ই-মেইলে তিনি লেখেন, গ্রাহকের চাহিদা অনুযায়ী আমরা সবচেয়ে মূল্যবান সংবাদগুলো তাঁদের কাছে পৌঁছে দেব।
তবে ওয়াশিংটন পোস্ট গিল্ড জানায়, শ্রমিত ইউনিয়নগুলো বলছে লুইসের প্রস্থান আরও আগেই হওয়া উচিত ছিল। তারা বেজোসের প্রতি কর্মী ছাঁটাই বন্ধের আহ্বান জানান।
এদিকে, কর্মীদের এই গণ ছাঁটাইকে সাবেক নির্বাহী সম্পাদক মার্টি ব্যারন পত্রিকাটির ইতিহাসে সবচেয়ে অন্ধকার দিনগুলোর একটি বলে উল্লেখ করেছেন।
উল্লেখ্য, লুইসের সময়কালে কয়েক দফায় কর্মী ছাঁটাই হয় এবং পত্রিকাটির গ্রাহক কমে যায়। এছাড়াও সম্পাদকীয় নীতিতে পরিবর্তন, অভ্যন্তরীণ বিরোধ ও বিতর্কিত নিয়োগ তাঁর মেয়াদকে আরও অস্থির করে তোলে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে