স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ন্যাটো সাহায্য না করলে জোটটির ভবিষ্যৎ খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা খুব দয়ালু। ইউক্রেন নিয়ে ন্যাটোকে সাহায্য করার প্রয়োজন যুক্তরাষ্ট্রের ছিল না। ইউক্রেন আমাদের থেকে হাজার হাজার মাইল দূরে। কিন্তু আমরা তাঁদের সাহায্য করেছি। এখন দেখা যাক, তারা আমাদের সাহায্য করে কি না। কারণ আমি অনেক দিন ধরেই বলছি যে, আমরা তাঁদের পাশে থাকব কিন্তু তাঁরা আমাদের পাশে থাকবে কি না সে বিষয়ে আমি নিশ্চিত নই।
যুক্তরাজ্যের অবস্থান নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্যকে হয়তো এক নম্বর মিত্র, সবচেয়ে দীর্ঘদিনের সঙ্গী ইত্যাদি হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু যখন আমি তাদের আসতে বললাম, তাঁরা আসতে চাইল না।
ট্রাম্প আরও বলেন, যখন আমরা ইরানের বিপজ্জনক সক্ষমতা নিশ্চিহ্ন করে দিলাম, তখন তাঁরা বলল আমরা দুটো জাহাজ পাঠাব। তাঁদের এই জাহাজগুলো জেতার আগে দরকার, জেতার পরে নয়।
হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চীনের ওপর চাপ দিতে চলতি মাসের শেষের দিকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নিজের পূর্ব নির্ধারিত সফর পেছাতে পারেন বলে ফাইন্যান্সিয়াল টাইমসকে জানিয়েছেন ট্রাম্প।
তিনি বলেন, যারা এই প্রণালীর সুবিধাভোগী, সেখানে খারাপ কিছু হওয়া ঠেকাতে সহায়তা করা তাঁদের জন্যই ভালো।
ট্রাম্পের সফর বাতিলের হুমকির জবাব দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্কে রাষ্ট্রপ্রধান পর্যায়ের কূটনীতি অপরিবর্তনীয় ও কৌশলগত নির্দেশনামূলক ভূমিকা পালন করে। ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে দুই পক্ষ যোগাযোগ বজায় রেখেছে।
লিন জিয়ান বলেন, চীন আবারও সব পক্ষকে অবিলম্বে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানাচ্ছে। উত্তেজনা কমাতে বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে