তথ্যসূত্র:

মার্কিন-ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ উপেক্ষা করে শুক্রবার তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে খামেনির মৃত্যুতে শোক ও বিক্ষোভ মিছিল করেছেন হাজারো মানুষ।
আজ শুক্রবার (৬ মার্চ) পবিত্র রমজান মাসের তৃতীয় জুমায় ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে সমবেত হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। সাত দিন আগে শুরু হওয়া যুদ্ধের পর এটিই ছিল প্রথম জুমার জামাত। মুসল্লিদের হাতে ছিল প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি। তাঁরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন। আল-জাজিরা জানিয়েছে, রাজধানীতে বোমাবর্ষণ চললেও মানুষের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি।
ইরানি সংবাদমাধ্যমের ফুটেজে দেখা গেছে, কালো পোশাকে সজ্জিত নারী-পুরুষরা মসজিদের বাইরের চত্বরে জমায়েত হয়েছেন। লাউডস্পিকারে খামেনিকে ‘তাকওয়া ও অভিভাবকত্বের মূর্ত প্রতীক’ হিসেবে অভিহিত করে শোক প্রকাশ করা হচ্ছিল। প্রার্থনার পর হাজার হাজার মানুষ যুদ্ধের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিলে অংশ নেন। পশ্চিমাঞ্চলীয় শহর ইলাম, বোরুজেরদ এবং দক্ষিণ-পূর্বের জাহেদানেও একই দৃশ্য দেখা গেছে বলে জানিয়েছে এএফপি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বোমাবর্ষণ অব্যাহত রাখার হুমকি দেওয়ার পরপরই এ বিক্ষোভ অনুষ্ঠিত হলো। আজ তেহরানের একটি সামরিক একাডেমি, আবাসিক ভবন এবং নিহত খামেনির রাজনৈতিক কার্যালয়ের আশপাশের এলাকায় ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে আজকের জুমার নামাজ বাতিল ঘোষণা করা হয়েছে। ইরানি হামলার দোহাই দিয়ে এ নিষেধাজ্ঞা দেওয়া হলেও আল-আকসার খতিব শেখ ইকরিমা সাবরি একে সম্পূর্ণ অন্যায় হিসেবে অভিহিত করেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে