স্ট্রিম ডেস্ক

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) এই ভূমিকম্প আঘাত হানে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাপান মেটেরোলোজিক্যাল এজেন্সি (জিএমএ) ভূমিকম্পের পর এক মিটার উচ্চতার সুনামির সতর্কতা জারি করেছে।
এর আগে আজ স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে উপকূলীয় এলাকা আমোরি কান্ট্রিতে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ভূপৃষ্টের ২০ কিলোমিটার গভীরে। গত সোমবার একই উপকূলীয় এলাকায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
গত সোমবারের ভূমিকম্পের পর সরকার এক বিশেষ সতকর্তা জারি করেছিল। সেখানে উত্তর চিবার হোকাইডো অঞ্চল থেকে টোকিও’র পূর্ব পর্যন্ত বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছিল, সপ্তাহ খানেকের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে। তারপর আজ আবার ওই অঞ্চলে ভূমিকম্প হলো।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে