স্ট্রিম ডেস্ক

যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস ও জাপান জানিয়েছে, তারা বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিতে ‘যথাযথ উদ্যোগে’ যুক্ত হতে প্রস্তুত রয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ যাতায়াত নিশ্চিতে যথাযথ উদ্যোগে অবদান রাখতে আমরা আমাদের প্রস্তুতির কথা জানাচ্ছি। যেসব দেশ এই বিষয়ে প্রস্তুতিমূলক পরিকল্পনায় যুক্ত হচ্ছে, তাদের প্রতিশ্রুতিকে আমরা স্বাগত জানাই।’
যৌথ বিবৃতিতে এই ছয় দেশ জানিয়েছে, জ্বালানির উৎপাদন বাড়াতে এবং বৈশ্বিক বাজার স্থিতিশীল করতে তারা নির্দিষ্ট কয়েকটি জ্বালানি উৎপাদনকারী দেশের সঙ্গে একযোগে কাজ করবে।
কৌশলগত জ্বালানি মজুত (স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ) ছাড়ার বিষয়কে স্বাগত জানিয়ে যৌথ বিবৃতিতে আরও বলা হয়, ‘জ্বালানি বাজার স্থিতিশীল করতে আমরা অন্যান্য পদক্ষেপও গ্রহণ করব।’
এদিকে, অবরুদ্ধ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মিত্র দেশগুলোকে যুদ্ধাপরাধের ‘দোসর’ হওয়ার ঝুঁকিতে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগির সঙ্গে এক টেলিফোন আলাপে তিনি এই সতর্কবার্তা উচ্চারণ করে বলেন, প্রণালির অবরোধ ভাঙার যেকোনো প্রচেষ্টায় কোনো দেশের অংশগ্রহণ মানেই হলো আগ্রাসন এবং আগ্রাসীদের সংঘটিত জঘন্য অপরাধের দোসর হওয়া।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৯ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১১ ঘণ্টা আগে