স্ট্রিম ডেস্ক

ইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী ঈসমাইল খতিবের হত্যা খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
আজ বুধবার (১৮ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
এক্সে দেওয়া এক বিবৃতিতে পেজেশকিয়ান এই হত্যাকাণ্ডকে ‘কাপুরুষোচিত হত্যা’ বলে অভিহিত করেছেন।
এর আগে ইসরায়েল দাবি করে, ইরানের গোয়েন্দা-বিষয়ক মন্ত্রী ঈসমাইল খতিব নিহত হয়েছেন। আজ প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ দাবি করেন। তবে তাৎক্ষণিকভাবে তেহরান তখন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক খবরে বলা হয়েছে, আজকের ঘটনা নিয়ে গত দুদিনে ইরানের শীর্ষ নেতাদের হত্যাকাণ্ডের এটি তৃতীয় ঘটনা।
এর আগে, গত মঙ্গলবার পৃথক হামলায় প্রথমে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীনস্থ বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানিকে এবং ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী।
প্রথমে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয় শীর্ষ এ দুই কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি। পরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইরান কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর পাল্টা হামলা চালায় ইরান। সেই দেশ তিনটির মধ্যে যুদ্ধ চলছে।
এদিকে, শুরু থেকেই ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এসব হামলায় দেশটির ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ইতিমধ্যে নিহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে