স্ট্রিম ডেস্ক

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে 'সম্পর্ক সহজ করতে' সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইরান। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই কথা বলেছেন।
একই সঙ্গে তিনি দুই দেশকে 'সুপ্রতিবেশীসুলভ আচরণ ও আলোচনার মাধ্যমে' মতভেদ মেটানোর আহ্বান জানান। সীমান্ত উত্তেজনা বাড়তে থাকার প্রেক্ষাপটে এর আগেও ইরান দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল।
আরাঘচি বলেন, পবিত্র রমজান মাস আত্মসংযম ও ইসলামি ঐক্যের সময়। এই মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে গঠনমূলক আলোচনা, পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা গভীর করতে যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত।
আফগানিস্তান-পাকিস্তান সংঘাতে জাতিসংঘের প্রতিক্রিয়া
আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার তুর্ক।
বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে গুতেরেস উভয় দেশকে আন্তর্জাতিক আইন, বিশেষত আন্তর্জাতিক মানবিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, তুর্ক দেশ দুটিকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সীমান্তবর্তী এলাকায় হামলা চালায় তালেবান। এতে দুজন পাকিস্তানি সেনা নিহত হন। এর প্রতিক্রিয়ায় শুক্রবার রাতে বিমান হামলা চালায় পাকিস্তান। দেশটির দাবি, তাদের হামলায় ১৩৩ জন তালেবান নিহত ও দুই শতাধিক আহত হয়েছেন। পাশাপাশি তালেবান সরকারের সামরিক সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব দাবি বিবিসি বা অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে