স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকির মধ্যেই চীন থেকে জাহাজবিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার দ্বারপ্রান্তে রয়েছে ইরান। আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, চীনা প্রযুক্তির ‘সিএম-৩০২’ ক্ষেপণাস্ত্র কেনার এই চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে।
শব্দের চেয়ে দ্রুতগতির এই সুপারসনিক ক্ষেপণাস্ত্র প্রায় ২৯০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। গতির ক্ষিপ্রতার কারণে এই ক্ষেপণাস্ত্র রাডারে শনাক্ত করা বা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মাঝপথে ধ্বংস করা কঠিন।
সংশ্লিষ্ট ছয়টি সূত্রের বরাতে রয়টার্স বলেছে, গত জুনে ইসরায়েল ও ইরানের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর এই ক্ষেপণাস্ত্র কেনার আলোচনা গতি পায়। ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী মাসুদ ওরাই সম্প্রতি এই অস্ত্র চুক্তির বিষয়ে আলোচনার জন্য গোপনে চীন সফর করেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান এই সক্ষমতা অর্জন করলে তা যুদ্ধের ময়দানে ‘গেম-চেঞ্জার’ হিসেবে কাজ করবে।
এই চুক্তি এমন এক সময়ে হচ্ছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য ১০ দিনের আল্টিমেটাম দিয়েছেন। বর্তমানে ইরানের উপকূলে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ অবস্থান করছে এবং দ্বিতীয় রণতরী ‘ইউএসএস জেরাল্ড ফোর্ড’ সেদিকে অগ্রসর হচ্ছে। এই দুই রণতরী মোট ৫ হাজার নৌ-সেনা এবং ১৫০টি যুদ্ধবিমান বহনে সক্ষম।
ইসরায়েলি গোয়েন্দা বিশেষজ্ঞ ড্যানি সিট্রিনোভিচ বলেন, চীন কোনোভাবেই ইরানে পশ্চিমাপন্থী সরকার দেখতে চায় না। তাই বর্তমান সরকারকে টিকে থাকতে সহায়তা করা বেইজিংয়ের কৌশলগত স্বার্থের অংশ।
উল্লেখ্য, ক্ষেপণাস্ত্র ছাড়াও বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অ্যান্টি-ব্যালিস্টিক অস্ত্র এবং অ্যান্টি-স্যাটেলাইট প্রযুক্তি কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে তেহরান।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে