ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন
স্ট্রিম ডেস্ক

ইরান যুদ্ধের মাত্র চার সপ্তাহে ৮৫০টিরও বেশি ‘টমাহক’ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে মার্কিন বাহিনী। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, এত বিপুল পরিমাণ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার পেন্টাগনের কর্মকর্তাদের মধ্যে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
তারা আশঙ্কা করছেন, এই হারে ক্ষেপণাস্ত্র ব্যয় হতে থাকলে যুক্তরাষ্ট্রের বৈশ্বিক মজুদ দ্রুত ফুরিয়ে যেতে পারে।
পেন্টাগনের অভ্যন্তরীণ আলোচনার বরাতে জানা গেছে, এই বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে মধ্যপ্রাচ্যে টমাহকের মজুদ এখন ‘আশঙ্কাজনকভাবে কম’। সামরিক পরিভাষায় একে বলা হয় ‘উইনচেস্টার’, যার অর্থ হলো গোলাবারুদ প্রায় নিঃশেষ হয়ে যাওয়া।
টমাহক ক্ষেপণাস্ত্রগুলো মূলত নৌবাহিনীর রণতরী ও সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। টমাহক হাজার মাইলেরও বেশি দূর থেকে নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। একটি আধুনিক টমাহক ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৩৬ লাখ ডলার এবং একটি ক্ষেপণাস্ত্র তৈরি করতে প্রায় দুই বছর সময় লাগে। বছরে মাত্র কয়েকশ টমাহক উৎপাদিত হয়।
প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৩ হাজার থেকে ৪ হাজার ৫০০ টমাহক ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল। গত চার সপ্তাহে তার প্রায় এক-চতুর্থাংশই শেষ হয়ে গেছে। এতে করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে (যেমন চীনের বিরুদ্ধে) সম্ভাব্য কোনো সংঘাতের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
তবে ট্রাম্প প্রশাসন এই ঘাটতির কথা সরাসরি অস্বীকার করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেন, ‘অপারেশন এপিক ফিউরির লক্ষ্য অর্জনের জন্য আমাদের কাছে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ মজুদ আছে।’ অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ‘সন্ত্রাসীদের খতম করতে অর্থের প্রয়োজন।’ তিনি ইতিমধ্যে এই যুদ্ধের ব্যয় মেটাতে এবং ফুরিয়ে যাওয়া অস্ত্রের মজুদ পূর্ণ করতে কংগ্রেসের কাছে ২০০ বিলিয়ন ডলারের বেশি জরুরি তহবিল চেয়েছেন।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এই ক্ষেপণাস্ত্র সংকটের খবরকে উড়িয়ে দিয়ে বলেছেন, গণমাধ্যম বিশ্বের শক্তিশালী সামরিক বাহিনীকে ‘দুর্বল’ হিসেবে দেখানোর চেষ্টা করছে। তবে ভেতরে ভেতরে প্রতিরক্ষা বিভাগ ইতিমধ্যে বড় বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে এবং উৎপাদন অন্তত চার গুণ বাড়ানোর তাগিদ দিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে