স্ট্রিম ডেস্ক

পেরুতে একদিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া হোসে জেরির বিরুদ্ধেও জেন-জি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ চলাকালে এখন পর্যন্ত একজন নিহত ও কয়েক ডজন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানী লিমায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির ন্যায়পাল কার্যালয়ের বরাতে এই খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
গতকাল এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী আর্নেস্তো আলভারেজ বলেছেন, বিক্ষোভের কয়েক ঘণ্টার মধ্যে সরকার লিমায় জরুরি অবস্থা জারি করেছে। আর ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতা মোকাবিলা করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে।
এর আগে, দেশটির জেন-জিরা বিক্ষোভের ডাক দেয়। দুর্নীতি ও ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনার ক্ষোভ থেকে সদ্য ক্ষমতাচ্যুত হওয়া প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের বিরুদ্ধে টানা বিক্ষোভ চলছিল। বুধবার রাতে ওই বিক্ষোভ নাটকীয় মোড় নেয়। সেই রাতে জেন-জিদের সঙ্গে পরিবহন কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকরাও রাস্তায় নামে। শেষে বৃহস্পতিবার রাতেই দিনা পদত্যাগে বাধ্য হন। নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন হোসে জেরি। কিন্তু এখন তার বিরুদ্ধেও বিক্ষোভ শুরু হয়েছে।
দেশটির পুলিশ প্রধান বলেছেন, বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি চালিয়েছে। দেশজুড়ে হাজার হাজার নাগরিক বিক্ষোভে অংশ নেয়। আর লিমার কংগ্রেসের বাইরে শত শত বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। আর বিক্ষোভকারীরা পাথর, আতশবাজি এবং বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে।
এদিকে, বিক্ষোভকারীরা `সবাইকে অবশ্যই পদত্যাগ‘ করতে হবে বলে স্লোগান দেয়। তারা লোহার ব্যারিকেড ভেঙে কংগ্রেস ভবনে পৌঁছানোর চেষ্টা করে। আর এতেই সংঘর্ষ বাধে।
বৃহস্পতিবার রাতে দেশটির পুলিশপ্রধান অস্কার অ্যারোলা সাংবাদিকদের বলেন, লুইস ম্যাগাল্লানেস নামে পুলিশের এক সদস্যকে শারীরিকভাবে আক্রমণ করে বিক্ষোভকারীরা। পরে তিনি গুলি করেন। ম্যাগাল্লানেসকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, নতুন দায়িত্ব নেওয়া প্রেসিডেন্ট হোসে জেরি এক বিক্ষোভকারী নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার `বস্তুনিষ্ট` তদন্তের কথা বলেছেন। পাশাপাশি বলেছেন, শান্তিপূর্ণ আন্দোলনকে বিশৃঙ্খল করতে অনুপ্রবেশকারীরা সহিংস করে তুলেছে।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৬ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১০ ঘণ্টা আগে