স্ট্রিম ডেস্ক

যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় তিনজন ক্রিকেটারসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাতে পাকিস্তান এই হামলা চালিয়েছে ।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, একটি টুর্নামেন্টের জন্য ওই অঞ্চলে অবস্থান করা তরুণ তিনজন আফগান ক্রিকেটার — কবির, সিবাগাতুল্লাহ ও হারুন এই হামলায় নিহত হয়েছেন। এই ঘটনার জেরে আগামী মাসে পাকিস্তানের সঙ্গে অনুষ্ঠেয় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়েছে এসিবি।
এই হামলার ফলে দুই দেশের সীমান্তে প্রায় এক সপ্তাহ ধরে চলা সংঘাতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এর আগে দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি সীমান্ত এলাকায় কিছুটা শান্তি ফিরিয়ে এনেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তা এএফপিকে বলেছেন, ‘পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকতিকা প্রদেশের তিনটি স্থানে বোমা হামলা চালিয়েছে। আফগানিস্তান এই হামলার প্রতিশোধ নেবে।’
প্রাদেশিক হাসপাতালের একজন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, এই হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে।
পাকিস্তানের এক নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে বলেছেন, আফগান সীমান্তবর্তী এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও পাকিস্তানি তালেবানের সঙ্গে সম্পৃক্ত স্থানীয় হাফিজ গুল বাহাদুর গ্রুপকে লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট বিমান হামলা’ চালানো হয়েছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় সাতজন পাকিস্তানি আধাসামরিক সেনা নিহতের ঘটনায় এই গোষ্ঠীটি জড়িত ছিল।
জাতিসংঘের সহায়তা মিশন ইন আফগানিস্তান (ইউনামা) পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক বিমান হামলার আগে সংস্থাটি জানিয়েছিল, আন্তঃসীমান্ত সংঘর্ষে এখন পর্যন্ত আফগানিস্তানে ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪২৫ জন আহত হয়েছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে