স্ট্রিম ডেস্ক
নেপালে জেন-জি বিক্ষোভের নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেল।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সিগদেল বলেন, ‘বর্তমান কঠিন পরিস্থিতিকে স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করা আমাদের সবার যৌথ দায়িত্ব। তাই আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিত করার অনুরোধ জানাচ্ছি এবং সব পক্ষকে আলোচনার পথে আসার আহ্বান করছি।’
ভিডিও বার্তায় সেনাপ্রধান দেশজুড়ে বিক্ষোভে নিহতদের পরিবারকে সমবেদনা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
সিগদেল জোর দিয়ে বলেন, শান্তি, নিরাপত্তা ও জাতীয় ঐক্য বজায় রাখা প্রত্যেক নেপালি নাগরিকের দায়িত্ব। ইতিহাস সাক্ষ্য দিচ্ছে যে নেপাল সেনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় ঐক্য এবং জনগণের নিরাপত্তা রক্ষায় অঙ্গীকারবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’
জেন-জি বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্যে নেতিবাচক প্রভাব না ফেলে সে ব্যাপারে সতর্ক করে সেনাপ্রধান বলেন, কোনো অবস্থাতেই বিক্ষোভ যেন জাতীয় ও ঐতিহাসিক ঐতিহ্য, জনসাধারণের সম্পত্তি, সাধারণ নাগরিক কিংবা বিদেশি কূটনৈতিক মিশনের নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব না ফেলে।
সেনাবাহিনীর সতর্কবার্তা
এদিকে, মঙ্গলবার রাতেই নেপালি সেনাবাহিনী জানিয়েছে, যদি লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুর চলতে থাকে তবে রাত ১০টা পর থেকে তারা অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে সেনা মোতায়েন করবে। জেন-জি বিক্ষোভ ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে।
সেনাবাহিনীর জনসংযোগ অধিদপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, কিছু গোষ্ঠী বর্তমান সংকটকে কাজে লাগিয়ে সাধারণ মানুষ ও জনসম্পত্তির মারাত্মক ক্ষতি করছে।
বিবৃতিতে নাগরিকদের সংযম প্রদর্শন এবং আরও ধ্বংসযজ্ঞ প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৭ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১০ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১১ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগে