স্ট্রিম ডেস্ক

পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, ন্যাটোভুক্ত দেশে আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে ন্যাটোতে আক্রমণের মতো অবস্থানে চলে আসতে পারে রাশিয়া। তাই সদস্য দেশগুলোকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি এবং রুশদের ঠেকাতে জোটকে শক্তিশালী করতে হবে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এসব কথা বলেন তিনি। বার্লিনের মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রধান বক্তা হয়ে ন্যাটোভুক্ত দেশগুলোকে সতর্ক করে মার্র্ক রুট বলেন, এই হুমকির ব্যাপারে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন। রাশিয়ার পরবর্তী লক্ষ্য হলো আমরা। খবর আনাদোলুর।
ন্যাটো প্রধান উল্লেখ করেন, ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়া ব্যাপকহারে তাদের প্রতিরক্ষা উৎপাদন বাড়িয়েছে। দেশটি চলতি বছর প্রায় দুই হাজার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং মাসে আনুমানিক ২৯০০টি ড্রোন তৈরি করছে।
পশ্চিমা দেশগুলির বিরুদ্ধে রাশিয়া ক্রমশ বহুমুখি যুদ্ধ শুরু করছে অভিযোগ তুলে মার্ক রুট বলেন, আকাশসীমা লঙ্ঘন, গোপন অভিযান, গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নাশকতামূলক হামলা ও ড্রোন অনুপ্রবেশের পেছনে মস্কোর হাত রয়েছে।
তিনি বলেন, রাশিয়ার এসব উসকানিতে ন্যাটোর প্রতিক্রিয়া ছিল শান্ত, স্থিরবুদ্ধিসম্পন্ন এবং সামজ্ঞস্যপূর্ণ। কিন্তু পরিস্থতির আরও অবনতি এবং তা মোকাবিলার জন্য আমাদের প্রস্তুত হওয়া জরুরি। আমাদের একজনের ওপর আক্রমণ মানে সবার ওপর আক্রমণ—ন্যাটোর এই ৫ নম্বর অনুচ্ছেদের প্রতি আমাদের স্থায়ী অঙ্গীকার শক্তিশালী বার্তা দেয়। যেকোনো আক্রমণকারীকে বুঝতে হবে যে আমরা কঠোর পাল্টা আক্রমণ করতে পারি এবং করব।
তাঁর এই বক্তৃতার পর এক প্যানেল আলোচনায় রুট প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জার্মান সরকারের সিদ্ধান্ত এবং প্রতিরক্ষাখাতে বড় বিনিয়োগের পরিকল্পনাকে স্বাগত জানান। তিনি বলেন, ইউরোপের বৃহত্তম অর্থনীতি হিসেবে এই প্রচেষ্টাগুলি তাৎপর্যপূর্ণ। তিনি এই প্রচেষ্টার বিরোধিতাকারীদের সমালোচনা করেন এবং সতর্ক করেন যে রাশিয়ার দিক থেকে আসা হুমকিগুলো বাস্তব।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৯ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
১১ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
১৩ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
১৩ ঘণ্টা আগে