স্ট্রিম ডেস্ক

ইসরায়েলি সেনারা ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে আল মাসিরাহ টিভি। হামলার পর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। ইসরায়েল দাবি করছে, এই হামলায় ১০ জনের বেশি হুতি সদস্য নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবারের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা জানিয়েছে, ডজনখানেক যুদ্ধবিমান ও বিমান সহায়তা ইউনিট ব্যবহার করে কথিত ‘হুতি জেনারেল স্টাফের কমান্ড সদর দপ্তর’ এবং ওই গোষ্ঠীর নিরাপত্তা ও গোয়েন্দা শাখার ‘কমপাউন্ডগুলো’ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ এক বিবৃতিতে দাবি করেন, এই শক্তিশালী হামলায় ১০ জনের বেশি হুতি সন্ত্রাসী সদস্য নিহত হয়েছে। তবে হুতি-ঘনিষ্ঠ গণমাধ্যমের দাবি, এতে মাত্র ২ জন নিহত ও ৪৮ জন আহত হয়েছেন।
উল্লেখ্য, হামলার সময় টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন হুতি নেতা আবদেল-মালিক আল-হুতি।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, সানায় তাদের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সামরিক প্রচার বিভাগের সদর দপ্তর এবং অস্ত্র মজুত করা সেনা শিবির। হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবেই এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানানো হয়।
এর আগে বুধবার হুতিরা দাবি করে যে তারা ইসরায়েলের লোহিত সাগর উপকূলীয় শহর এলাতের একটি হোটেলে ড্রোন হামলা চালিয়েছে। ওই ঘটনার আগে ইসরায়েল ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় ১২টি হামলা চালিয়েছিল।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৫ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৭ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৯ ঘণ্টা আগে