তথ্যসূত্র:

চলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অন্তত ১৪২ জন নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আহত ব্যক্তির দাঁড়িয়েছে সংখ্যা ৫ হাজার ৬৮৯ জন ।
মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে ১৩২ জন ইসরায়েলি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক ও একজনের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
এদিকে, শনিবার রাতে ইরানের রাজধানী তেহরানে সরকারি ‘মেরিন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশন’-এর সদর দপ্তরে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের দাবি, এই হামলার ফলে ইরানি সরকারের উন্নত নৌঅস্ত্র তৈরির সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ইরানের বিভিন্ন অস্ত্র তৈরির কারখানা এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপরও রাতভর হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের দাস্তি এলাকায় মার্কিন ও ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। নিহতরা মূলত যাযাবর জীবনযাপন করতেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, পরিবারের সদস্যরা যখন একটি তাঁবুতে অবস্থান করছিলেন, তখন প্রজেক্টাইল আঘাত হানলে বাবা-মা এবং তাঁদের দুই সন্তান ঘটনাস্থলেই প্রাণ হারান।
এছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে লেবাননের বিভিন্ন প্রান্তে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ১৮৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৩ হাজার ৪২৭ জন। লেবাননের পক্ষ থেকে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি বারবার আহ্বান জানানো হলেও হামলার তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ‘দ্রুত ও স্থায়ী’ সমাধান নিশ্চিত করার লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে চার শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ মার্চ) সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এই উচ্চপর্যায়ের বৈঠকে বসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্র
৪ ঘণ্টা আগে
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২৫০ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। এই সময়ে দেশটির অন্তত ৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে ইরানের শিক্ষা মন্ত্রণালয়।
৬ ঘণ্টা আগে
ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার অভিযোগে একসময় পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একপ্রকার একঘরে করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে মধ্যস্থতাকারী হিসেবে কার্যকর ভূমিকা পালন করছে।
৮ ঘণ্টা আগে
আফগানিস্তানের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ভারী বর্ষণ, বজ্রপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত ১৭ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দেশটির কর্তৃপক্ষের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করেছে।
৮ ঘণ্টা আগে