leadT1ad

জাতীয় চলচ্চিত্র দিবস

চলচ্চিত্র যখন পড়ার বিষয়

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১২: ৪৬
এআই জেনারেটেড ছবি

চলচ্চিত্রকে কেবল কারিগরি কাজ হিসেবে দেখার সুযোগ নেই। এটি সময়ের এক প্রামাণ্য দলিল। দেশে চলচ্চিত্রের উচ্চশিক্ষা ও গবেষণার পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। সিনেমাকে ক্যারিয়ার হিসেবে নিতে চাওয়া শিক্ষার্থীদের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন ‘ফিল্ম স্টাডিজ’ বিভাগে পড়ার সুযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে স্বল্পমেয়াদি কোর্স করা যায়।

এ বিষয়ে তরুণ চলচ্চিত্রপ্রেমী রায়হানা আফরোজ বলেন, বিশ্ববিখ্যাত চলচ্চিত্রকারদের কাজ নতুন করে পাঠ করা জরুরি। এজন্য আমি একটি ফিল্ম ইনস্টিটিউটে ভর্তি হওয়ার কথা ভাবছি। সত্যজিৎ বা জহির রায়হানের মতো গুণী মানুষদের সৃষ্টিকর্ম নিয়ে গবেষণা না করলে সিনেমার প্রকৃত জ্ঞান অর্জন সম্ভব নয়। চলচ্চিত্রে পেশা গড়তে চাইলে, অ্যাকাডেমিক শিক্ষা অনেক সহায়তা করে।

Ad 300x250

কোথায় আছে চলচ্চিত্র পড়ার সুযোগ

এতসব সংকটের মধ্যেও বাংলাদেশে পাবলিক ও প্রাইভেট—উভয় খাতেই চলচ্চিত্র নিয়ে পড়ার কিছু সুযোগ তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়: ২০১২ সালে প্রতিষ্ঠিত ‘টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি’ বিভাগ বর্তমানে চলচ্চিত্রবিষয়ক শিক্ষার সবচেয়ে কাঙ্ক্ষিত জায়গা। তবে এখানে গবেষণার চেয়ে প্র্যাকটিক্যাল কাজের দিকেই বেশি জোর দেওয়া হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: এখানে ‘নাটক ও নাট্যতত্ত্ব’ বিভাগের অধীনে চলচ্চিত্রের ওপর বেশ কিছু কোর্স রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগের অধীনে চলচ্চিত্রের তাত্ত্বিক ও ব্যবহারিক পাঠ দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: এখানে ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন’ নামে একটি স্বতন্ত্র বিভাগ রয়েছে।

বাংলাদেশ ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (বিএফটিআই): সরকারি এই প্রতিষ্ঠানটি মূলত ডিপ্লোমা ও স্বল্পমেয়াদি কোর্স প্রদান করে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়: স্টামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, গ্রিন ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে চলচ্চিত্র ও মিডিয়া স্টাডিজ পড়ার সুযোগ রয়েছে।

পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট: বেসরকারি পর্যায়ে এটি চলচ্চিত্রের কারিগরি ও নন্দনতত্ত্ব শিক্ষার একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে পরিচিত।

বাংলাদেশ ফিল্ম ইনস্টিটিটিউট: এখানে ফিল্মমেকিং কোর্স, ডিজিটাল ফিল্মমেকিং কোর্স, স্ক্রিপ্ট রাইটিং ওয়ার্কশপ, সিনেমাটোগ্রাফি ওয়ার্কশপগুলো করা হয়।

leadT1ad

সম্পর্কিত

leadT1ad
leadT1ad