খাদিজা আক্তার

‘শরীরের লগে ঘেঁইষা বসেছেন কেন?’—বাসে একজন নারী যাত্রীর এই অতি স্বাভাবিক প্রতিবাদের বিপরীতে যখন উত্তর আসে, ‘প্রাইভেট কার ব্যবহার করেন, বাসে চড়েন কেন? বাসে চড়লে শরীর লাগবোই!’—তখন স্পষ্ট হয়ে ওঠে আমাদের সমাজের গভীরে প্রোথিত পুরুষতান্ত্রিক মানসিকতার কদর্য রূপ। যুগ বদলালেও গণপরিবহনে নারীকে হেনস্তা করার প্রক্রিয়া ও ধরণ বদলায়নি। বরং নিত্যদিন পুরুষ যাত্রী কিংবা পরিবহন শ্রমিকদের হাতে নারীদের লাঞ্ছিত হওয়ার ঘটনা আধুনিক সভ্যতার গায়ে এক বড় কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর গণপরিবহনগুলোতে সরেজমিনে দেখা যায়, বাসে যাতায়াতের সময় দুই সিটের অধিকাংশ জায়গাজুড়ে পুরুষরা বসে থাকেন এবং নারীদের জন্য রাখা অল্প অংশে গায়ের সাথে গা ঘেঁষে বসার চেষ্টা করেন। ৪০-৪২ আসনের বাসে নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য মাত্র ৮টি আসন বরাদ্দ থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সেগুলো পুরুষদের দখলেই থাকে। প্রতিবাদ করলে জোটে অশিষ্ট মন্তব্য ও কদর্য প্রশ্ন। অধিকাংশ নারীই কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর তাগিদে মুখ বুজে এই যৌন নির্যাতন ও হয়রানি সহ্য করেন। কোনো দৃঢ়চেতা নারী রুখে দাঁড়ালে চালক-হেলপার থেকে শুরু করে এক শ্রেণির যাত্রীও অপরাধীর পক্ষ নিয়ে ভুক্তভোগীকে মানসিকভাবে হেনস্তা করে।
বেসরকারি ব্যাংকে চাকরি করা মোস্তারি খানম বলছিলেন, ‘সপ্তাহের পাঁচ দিনই গণপরিহনে চেপে অফিস করি। বেশির ভাগ দিনই দেখি, নারীদের সিটে বসে আছের পুরুষেরা। প্রতিবাদ করলে কটু কথা শুনতে হয় বলে কিছুই বলি না। দীর্ঘপথ দাঁড়িয়ে দাঁড়িয়েই যাই।’
সমাজবিজ্ঞানীদের মতে, বাসের এই সামগ্রিক অব্যবস্থাপনার মূলে রয়েছে ‘অ্যান্ড্রোসেন্ট্রিজম’ বা পুরুষকেন্দ্রিক বিশ্ববীক্ষা। যখন কোনো সমাজ, সংস্কৃতি বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কেবল পুরুষের দৃষ্টিতে পরিচালিত হয়, তখন তাকে অ্যান্ড্রোসেন্ট্রিজম বলা হয়। মার্কিন সমাজবিজ্ঞানী শার্লট পারকিন্স গিলম্যান ১৯১১ সালে তাঁর বই ‘দ্য মেন মেড ওয়ার্ল্ড অর আওয়ার অ্যান্ড্রোসেন্ট্রিক কালচার’-এ এই ধারণাটি ব্যাখ্যা করেন। সেখানে তিনি দেখান যে সমাজের বহু নিয়ম, মূল্যবোধ, জ্ঞান ও প্রতিষ্ঠান পুরুষের অভিজ্ঞতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং নারীর অভিজ্ঞতা প্রায়ই উপেক্ষিত হয়েছে।
গণপরিবহন ব্যবস্থায় আসন বিন্যাস থেকে শুরু করে নিরাপত্তা নীতি—সবই পুরুষকে প্রাধান্য দিয়ে সাজানো। নারী যাত্রীর সংখ্যা পুরুষদের প্রায় সমান হওয়া সত্ত্বেও তাদের জন্য নগণ্য সংখ্যক সংরক্ষিত আসন রাখা এই অ্যান্ড্রোসেন্ট্রিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। যেহেতু নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয় না, তাই বাসে অশোভন স্পর্শ বা হয়রানি প্রতিরোধের ব্যবস্থাগুলোও কাগজে-কলমেই সীমাবদ্ধ থাকে।
এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে উত্তরণ এবং নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নড়েচড়ে বসেছে নবগঠিত সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) দেশব্যাপী বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালুর উদ্যোগ গ্রহণ করেছে। নারী অধিকার ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে সরকারের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
তবে আধুনিক এই সমাজব্যবস্থায় প্রশ্নটি থেকেই যায়—কেবল আলাদা বাস সার্ভিস কি সমাধান? গণপরিবহনে নারীরা সত্যিই কি কোনোদিন ভয়হীনভাবে যাতায়াত করতে পারবে? প্রতিদিনের অসম্মান, অনিরাপত্তা আর কুৎসিত মানসিকতার যে প্রাচীর পুরুষতান্ত্রিক সমাজ তুলে রেখেছে, তা ভাঙাই এখন বড় চ্যালেঞ্জ।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১২ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে