তথ্যসূত্র:

দুনিয়াজুড়েই আগের মতো এখন আর চাকরির জগৎ স্থির নেই। প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিবেশবান্ধব অর্থনীতির কারণে চাকরির ধরন দ্রুত বদলে যাচ্ছে। তাই ভবিষ্যতে চাকরিতে টিকে থাকতে হলে নতুন নতুন দক্ষতা শেখা খুবই গুরুত্বপূর্ণ।
এখন অনেক কাজেই এআই ও অটোমেশন ব্যবহার হচ্ছে। এআই দিয়ে রিপোর্ট ঠিক করা, ডেটা বিশ্লেষণ বা বিভিন্ন কনটেন্ট তৈরি করা সম্ভব। গবেষণা বলছে, ভবিষ্যতে এআই প্রতিদিন কয়েক ঘণ্টার কাজ স্বয়ংক্রিয়ভাবে করে দিতে পারবে।
এ ছাড়া বিশ্বব্যাপী রিমোট বা হাইব্রিড কাজও বেড়েছে। অনেক কর্মী এখন অফিসে না গিয়ে ঘরে বসেই কাজ করেন। তাই সময় ব্যবস্থাপনা, যোগাযোগ এবং দলগত কাজের দক্ষতা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে কিছু দক্ষতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যেমন—
প্রযুক্তিগত দক্ষতা এখন প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ কাজের জায়গায় প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ছে। তাই প্রযুক্তি সম্পর্কে কিছু মৌলিক দক্ষতা জানা এখন অনেক চাকরির জন্যই প্রয়োজন। যেমন সাইবার নিরাপত্তা। যার মাধ্যমে হ্যাকিং বা ডেটা চুরির মতো সমস্যা থেকে তথ্য সুরক্ষিত রাখা যায়।
আবার ডেটা বিশ্লেষণ খুব গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ব্যবসা বা প্রতিষ্ঠানের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়। বর্তমানে জেনারেটিভ এআই–এর ব্যবহারও বাড়ছে। এ প্রযুক্তি ব্যবহার করে লেখা, ছবি বা বিজ্ঞাপনসহ নানা ধরনের কনটেন্ট তৈরি করা যায়।
পাশাপাশি মেশিন লার্নিংয়ের মতো প্রযুক্তি কম্পিউটারকে এমনভাবে কাজ করতে শেখায়, যাতে এটি নিজেই তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে পারে।
ব্যবসা ও করপোরেট ক্ষেত্রেও কিছু বিশেষ দক্ষতার চাহিদা বাড়ছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্লেষণী চিন্তা, যা জটিল সমস্যা বুঝে যুক্তিসঙ্গত সমাধান খুঁজে বের করতে সাহায্য করে। বিজনেস অ্যানালিটিক্সের মাধ্যমে বিভিন্ন ডেটা ব্যবহার করে ব্যবসার উন্নতির পরিকল্পনা করা যায়।
একই সঙ্গে ডিজিটাল মার্কেটিং এখন খুব গুরুত্বপূর্ণ একটি দক্ষতা, কারণ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবা প্রচার করা এখন অনেক প্রতিষ্ঠানের প্রধান কৌশল। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট দক্ষতা একজনকে একটি কাজ বা প্রকল্প পরিকল্পনা করে সঠিকভাবে শেষ করতে সাহায্য করে।
তবে প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের সঙ্গে কাজ করার দক্ষতার গুরুত্ব কমে না। কর্মক্ষেত্রে সফল হতে হলে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিকতা থাকতে হয় এবং নতুন কিছু শেখার আগ্রহ রাখতে হয়। পাশাপাশি যোগাযোগ দক্ষতাও গুরুত্বপূর্ণ, যাতে নিজের কথা পরিষ্কারভাবে বলা বা লেখা যায়। নেতৃত্বের দক্ষতাও জরুরি, কারণ একটি দলকে সঠিকভাবে পরিচালনা করে সবাইকে একসঙ্গে কাজ করাতে পারলে কাজের ফল ভালো হয়।
তাই ভবিষ্যতের চাকরির বাজারে টিকে থাকতে শুধু একটি বিষয়ে দক্ষ হলেই হবে না; প্রযুক্তি সম্পর্কে ধারণা, বিশ্লেষণী চিন্তা এবং মানুষের সঙ্গে ভালোভাবে কাজ করার ক্ষমতা—এই তিনটি বিষয়ই আগামী দিনের ক্যারিয়ারে সবচেয়ে বেশি কাজে লাগবে।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১২ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে