টেবিলভর্তি ভালো খাবার দেখে অনেকে একটু বেশিই খেয়ে ফেলি। ফলে পেটে অস্বস্তি, অ্যাসিডিটি, পেট ফাঁপা বা বদহজমের মতো সমস্যা দেখা দেয়। এসব ভারী খাবারের পর হজম ঠিক রাখা অত্যন্ত জরুরি।
স্ট্রিম ডেস্ক

ঈদ মানেই নানা পদের সুস্বাদু খাবারের বিশাল আয়োজন। সকালে সেমাই-পায়েস থেকে শুরু করে দুপুরে বা রাতে পোলাও, কোরমা, রেজালা আর কাচ্চি বিরিয়ানির মতো ভারী খাবার তো থাকেই। তার ওপর ঈদের ছুটিতে আত্মীয়-স্বজনের বাড়িতে দাওয়াতের ধুম পড়ে যায়।

হজম প্রক্রিয়ার শুরুটা কিন্তু আমাদের মুখ থেকেই হয়। তাই খাবার ভালো করে চিবিয়ে খাওয়া খুব জরুরি। তাড়াহুড়ো করে বড় বড় লোকমা গিলে ফেললে পেটে চাপ পড়ে এবং বদহজম হতে পারে।
সময় নিয়ে, ধীরে ধীরে চিবিয়ে খেলে লালারসের সঙ্গে খাবার ভালোভাবে মিশে যায়। এতে পরিপাকতন্ত্রের কাজ সহজ হয়ে যায়। এ ছাড়া একবারে অতিরিক্ত না খেয়ে একটু সময় নিয়ে পরিমিত খাওয়ার অভ্যাস করা জরুরি। এতে করে পেট ভারী হয়ে থাকবে না।
হজম প্রক্রিয়া সচল রাখার সবচেয়ে সহজ ও কার্যকর উপায় হলো পর্যাপ্ত পানি পান করা। তবে ভারী বা তেল-মশলাযুক্ত খাবার খাওয়ার ঠিক পরপরই ঢকঢক করে অনেকটা পানি খেয়ে ফেলা উচিত নয়। এতে অস্বস্তি হতে পারে এবং হজম প্রক্রিয়া ধীর হয়ে যেতে পারে। ফলে খাদ্য হজম হতে দেরি হয়।
খাওয়ার অন্তত আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পর পানি পান করা সবচেয়ে ভালো। এর পাশাপাশি ভারী খাবার খাওয়ার কিছুক্ষণ পর এক গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস মিশিয়ে পান করলে তা হজমে সহায়তা করতে পারে এবং পেট হালকা রাখতে সাহায্য করে।
খাবারের মেন্যুতে টক দই রাখা বেশ কার্যকর। ভারী খাবারের পর একবাটি টক দই খেলে এর প্রোবায়োটিক উপাদান পেটের ভালো ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। এর পাশাপাশি গ্যাস বা বদহজমের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়। আমাদের দেশে পোলাও-মাংসের সঙ্গে বোরহানি খাওয়ার রেওয়াজও কিন্তু এই হজমের কথা ভেবেই তৈরি।
বোরহানিতে থাকা পুদিনা পাতা, বিট লবণ ও জিরা হজমশক্তি বাড়াতে খুব সহায়ক। এছাড়া এক গ্লাস পানিতে সামান্য জিরা ফুটিয়ে সেই পানি ছেঁকে খেলে পেটের গ্যাস ও অস্বস্তি খুব দ্রুত কমে যায়।
ঈদের মধ্যে শুধু মাংস বা তেলযুক্ত খাবার না খেয়ে প্রতিবেলার খাবারের সঙ্গে প্রচুর পরিমাণে শসা, গাজর, লেটুস বা টমেটোর সালাদ খাওয়া উচিত। সালাদের ফাইবার বা আঁশ কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং পরিপাক প্রক্রিয়াকে স্বাভাবিক ও গতিশীল রাখে।
শসার জলীয় অংশ শরীরকে আর্দ্র রাখে। আপনার খাদ্যতালিকায় কয়েক টুকরো কাঁচা বা পাকা পেঁপে ও আনারস রাখবেন। এই ফলগুলো প্রোটিন ভাঙতে এবং মাংস দ্রুত হজম করতে সাহায্য করে।
পেট ভরে খাওয়ার পর পরই বিছানায় গা এলিয়ে দেওয়া বদহজমের অন্যতম প্রধান কারণ। খেয়েই শুয়ে পড়লে খাবার পাকস্থলী থেকে খাদ্যনালীর দিকে উল্টো পথে ফিরে আসতে চায়, যার ফলে অ্যাসিডিটি তৈরি হয়।
তাই খাওয়ার পর অন্তত ১৫ থেকে ২০ মিনিট ঘরের ভেতর, বারান্দায় বা ছাদে হালকা হাঁটাহাঁটি করা উচিত। এতে পরিপাকতন্ত্র সক্রিয় থাকে এবং হজম প্রক্রিয়া ত্বরান্বিত হয়।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১১ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে