শেষ পর্যন্ত যে কয়েকটি সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ এবং ‘পিনিক’।
স্ট্রিম ডেস্ক

ঈদ মানেই নতুন পোশাক, আনন্দ আর সঙ্গে থাকে নতুন সিনেমার অপেক্ষা। প্রতি বছরই ঈদের সময় প্রেক্ষাগৃহে একসঙ্গে বেশ কয়েকটি ছবি মুক্তি পায়। এবারের ঈদুল ফিতরেও শুরুতে প্রায় ১৫টির বেশি সিনেমা মুক্তির কথা শোনা গিয়েছিল।
তবে সময় যত এগিয়েছে, তালিকাটা ছোট হয়ে এসেছে। শেষ পর্যন্ত যে কয়েকটি সিনেমা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তার মধ্যে রয়েছে ‘প্রিন্স’, ‘দম’, ‘রাক্ষস’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘প্রেশার কুকার’ এবং ‘পিনিক’।
ঈদের সিনেমা মানেই অনেক দর্শকের কাছে শাকিব খানের ছবি। এবারও তার ব্যতিক্রম হয়নি। শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ ছবিটি নিয়ে ভক্তদের আগ্রহ বেশ বেশি।

এটা মূলত গ্যাংস্টার গল্পের সিনেমা। ছবিটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। টিজারে দেখা গেছে ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গল্প, যেখানে শাকিব খানকে গ্যাংস্টারের চরিত্রে দেখা যায়। লম্বা চুল, চোখে সানগ্লাস আর অ্যাকশনভরা দৃশ্যে তাকে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে দেখা যায়। ছবিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।
নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’। এবার তিনি একটু ভিন্ন পথে হাঁটছেন। এই সিনেমার গল্পের কেন্দ্রে রয়েছে চার নারী চরিত্র। ছবিটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।
সিনেমাটির একটি ছোট টিজার প্রকাশ করা হয়েছে, যাকে নির্মাতা নাম দিয়েছেন ‘ফার্স্ট হুইসেল’। সেই ভিডিওতে বিভিন্ন রহস্য ও টানাপোড়েনের ইঙ্গিত পাওয়া যায়। দর্শকদের অনেকেই এটিকে ঈদের অন্যতম ভিন্নধর্মী সিনেমা বলেও মনে করছেন।
নির্মাতা রেদওয়ান রনির সিনেমা ‘দম’ ইতিমধ্যেই আলোচনায় এসেছে এর টিজারের কারণে। ছবিটিতে অভিনয় করেছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। টিজারে দেখা যায়, আফরান নিশোর চরিত্রটি এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে যায়। তাকে বন্দি করা হয়, নির্যাতনের শিকার হতে হয়, আবার কখনও মরুভূমি বা পাহাড়ের মধ্যে ঘুরে বেড়াতে দেখা যায়।
পুরো টিজারে এক ধরনের রহস্য ও উত্তেজনা তৈরি করা হয়েছে। নির্মাতার মতে, এটি মূলত বেঁচে থাকার লড়াইয়ের গল্প।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমাটিও এবারের ঈদে আলোচনায় রয়েছে। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। গল্পটি মূলত প্রেমের গল্প, যেখানে পারিবারিক নাটকও রয়েছে। সিনেমার প্রথম পোস্টারে সিয়ামকে রক্তমাখা অবস্থায় একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন সুস্মিতা চ্যাটার্জি। নির্মাতারা জানিয়েছেন, ছবিতে অ্যাকশন ও নাটকীয়তা, দুটোরই মিশ্রণ থাকবে।
নির্মাতা তানিম নূরের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ তৈরি হয়েছে হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ থেকে অনুপ্রাণিত হয়ে। গল্পটি একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে। ট্রেনের ভেতরে থাকা বিভিন্ন যাত্রীর জীবন ও তাদের ব্যক্তিগত গল্প ধীরে ধীরে সামনে আসে।

এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে। নির্মাতার মতে, এটি একটি সম্পূর্ণ দেশীয় গল্প, যেখানে মানুষের ছোট ছোট অনুভূতি ও জীবনের নানা মুহূর্ত তুলে ধরা হয়েছে।
নির্মাতা জাহিদ জুয়েলের সিনেমা ‘পিনিক’। ছবিটি আগেই মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। এবার ঈদেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
ছবিতে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। নির্মাতার মতে, এতে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স এবং মনস্তাত্ত্বিক থ্রিল—সবকিছুর মিশ্রণ রয়েছে। ছবিতে বুবলীকে একটি ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে, যা দর্শকদের চমকে দিতে পারে।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১২ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে