স্ট্রিম ডেস্ক

ঘোষণা করা হয়েছে হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার বিজয়ীদের নাম। আয়োজনের ৯৮তম আসর বসেছিল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) জমকালো আয়োজনে উপস্থাপক কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।
এবছর দারুণ প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে শেষ পর্যন্ত সেরা চলচ্চিত্রসহ একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে জয় পেয়ে আসরের সবচেয়ে বড় সাফল্য অর্জন করেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
পল থমাস অ্যান্ডার্সন পরিচালিত ছবিটি সেরা চলচ্চিত্রসহ মোট ছয়টি বিভাগে পুরস্কার জিতেছে। ছবিটি সেরা পরিচালক, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা সম্পাদনা এবং নতুন চালু হওয়া সেরা কাস্টিং বিভাগেও অস্কার পায়।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল থমাস অ্যান্ডারসন। যার সঙ্গে এই সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়। বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য—এসবই উঠে এসেছে এখানে।
এবারের আসরে সর্বাধিক ১৬টি বিভাগে মনোনয়ন পেয়েছিল সিনার্স (পাপী)। ছবিটি চারটি বিভাগে অস্কার জিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। এই ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হয়েছেন মাইকেল বি জর্ডান। একই ছবির জন্য সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন পরিচালক রাইয়ান কুগলার।
এ ছাড়া অটাম ডুর্যাল্ড আর্কাপ সেরা চিত্রগ্রাহক হিসেবে অস্কার জিতে ইতিহাস গড়েছেন। এই বিভাগে প্রথমবারের মতো কোনো নারী এই পুরস্কার পেলেন। ‘সিনার্স’ ছবিটি সেরা মৌলিক সুরের পুরস্কারও জিতেছে।
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন জেসি বাকলে। হ্যামনেট ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মতো অস্কার পেলেন এই আইরিশ তারকা।
সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন সিন পেন, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার ছবিতে অভিনয়ের জন্য। আর উইপনস ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতেছেন অ্যামি ম্যাডিগান।
অ্যানিমেশন বিভাগে সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র হয়েছে কেপপ ডেমন হান্টার্স। একই ছবির ‘গোল্ডেন’ গানটি জিতেছে সেরা মৌলিক গানের অস্কার।
অন্যদিকে গুইলারমো দেল তোরো পরিচালিত ‘ফ্র্যাংকেনস্টেইন’ তিনটি বিভাগে পুরস্কার জিতেছে—সেরা প্রোডাকশন ডিজাইন, সেরা পোশাক নকশা এবং সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বিজয়ী হয়েছে নরওয়ের ছবি ‘সেন্টিমেন্টাল ভেল্যু’। আর সেরা ডকুমেন্টারি পূর্ণদৈর্ঘ্য বিভাগে অস্কার জিতেছে ‘মি. নোবডি এগেইনস্ট পুতিন’।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১১ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে