স্ট্রিম প্রতিবেদক

অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো জাতীয় বাজেট ঘোষণা করলেন সালেহউদ্দিন আহমেদ। আজ সোমবার বিকেল ৩টায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তুলে ধরেন তিনি।
অর্থ উপদেষ্টার বাজেট ভাষণটি বাংলাদেশ বেতার ও টেলিভিশন ছাড়াও বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং রেডিও স্টেশনগুলো বিটিভি থেকে ফিড নিয়ে একই সময়ে সম্প্রচার করেছে।
সালেহউদ্দিন আহমেদের জন্ম পুরান ঢাকার মাহুতটুলিতে। যদিও তাঁর পৈত্রিক নিবাস ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে। সালেহউদ্দিন ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ১৯৬৩ সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ১৯৬৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাস করেন। ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও ১৯৬৯ সালে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালে কানাডার ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি সম্পন্ন করেন। কর্মজীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি চিন্তা–চেতনা ও মননে একজন অর্থনীতিবিদ।
ড. সালেহউদ্দিন আহমেদ ১৯৭০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। পরে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদান করেন। ১৯৭৯-৮০ সাল, পর্যন্ত পিরোজপুর মহকুমার প্রশাসক ছিলেন তিনি। ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি- বার্ড–এর মহাপরিচালক ছিলেন। এ ছাড়া সিরডাপের গবেষণা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ১৯৯৫ ও ৯৬ সালে। সালেহউদ্দিন আহমেদ এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক, পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
সালেহউদ্দিন ছিলেন বাংলাদেশ ব্যাংকের ৯ম গভর্নর। ২০০৯ সাল থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অর্থনীতি ও উন্নয়ন নিয়ে ১০০টির বেশি নিবন্ধ ও বই রয়েছে তাঁর।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর গঠিত অন্তবর্তী সরকারের অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান সালেহউদ্দিন আহমেদ। সঙ্গতকারণে তিনিই এবার বাংলাদেশের ৫৫তম বাজেট ঘোষণা করেন। এই বাজেট একই সঙ্গে বর্তমান অন্তর্বতী সরকারের প্রথম জাতীয় বাজেট।
২০২৫-২৬ অর্থবছরের জন্য উপস্থাপিত বাজেটের আকার ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা। বলা হচ্ছে, দেশ স্বাধীন হওয়ার পর এবারই প্রথম বাজেটের আকার কমেছে। গত বছর বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি বছর বাজেটের আকার বাড়লেও এবারের বাজেটের আকার আগের বছরের তুলনায় কমেছে।
এ ব্যাপারে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমি এই বাজেট (২০২৫-২৬ অর্থবছর) ছোট বলব না, তবে এটি অবশ্যই বাস্তবায়নযোগ্য ও সময়োপযোগী হবে। মুদ্রাস্ফীতি, বাণিজ্য, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, রাজস্ব আহরণের মতো বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে বলে এটি সময়োপযোগী হবে। আমরা এই সমস্ত বিষয় বিবেচনা করছি এবং এইভাবে বাজেটকে বাস্তবমুখী করে তুলছি।’

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১৯ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
২০ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
৩ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
৩ দিন আগে