স্ট্রিম প্রতিবেদক

অমর একুশে বইমেলা ধীরে ধীরে জমে উঠছে। ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, দর্শন ও সাহিত্যের নানা বিষয়ের বেশ কিছু বই পাঠকের আগ্রহে চলে এসেছে। পাঠকের আগ্রহে থাকা গুরুত্বপূর্ণ সাতটি বইয়ের বিস্তারিত–
১. কার্ল মার্ক্সের পুঁজি: পুঁজি সঞ্চালনের প্রক্রিয়া (দ্বিতীয় খণ্ড)
আনু মুহাম্মদ | প্রথমা প্রকাশন | দাম: ৬০০ টাকা
১৮৮৫ সালে এঙ্গেলসের সম্পাদনায় প্রকাশিত হয় এই খণ্ডটি। প্রথম খণ্ডে কারখানার উৎপাদন প্রক্রিয়ায় মনোযোগ থাকলেও, এই খণ্ডে মূল মনোযোগ দেওয়া হয়েছে ‘বাজারে’। বাজার প্রক্রিয়ায় কীভাবে মূল্য ও উদ্বৃত্ত মূল্য উশুল হয়, তা এখানে বিশ্লেষিত হয়েছে। ১৯৫৬ সালের সোভিয়েত ইংরেজি সংস্করণের ভিত্তিতে বইটি বাংলা ভাষায় অনুবাদ, সারসংক্ষেপ ও পর্যালোচনা করেছেন আনু মুহাম্মদ।

২. যৎসামান্য
আহমাদ মোস্তফা কামাল | কথাপ্রকাশ | দাম: ৪০০ টাকা
মানুষ, প্রকৃতি, সভ্যতা ও সংবেদনশীলতা নিয়ে এক ভিন্নধর্মী দার্শনিক বয়ান। কেন মানুষ অরণ্য ছেড়ে সভ্যতা গড়ল, নিরীহ পশুপাখির চোখের ভাষা, বুদ্ধের নির্বাণ কিংবা যিশুর ক্রুশ বহনের মতো অজস্র বিষয় নিয়ে লেখক গভীর দরদ ও মায়াভরা দৃষ্টিতে আলোচনা করেছেন। অচেনা সব চিন্তা ও দর্শনের সারাৎসার এই বই।

৩. বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী (১৯৯৬-২০১০)
মতিউর রহমান | প্রথমা প্রকাশন | দাম: ৪৫০ টাকা
বাংলাদেশের রাজনীতি ও সামরিক-বেসামরিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে এই বই। ১৯৯৬ থেকে ২০১০ সময়কালে সেনাবাহিনীর ভেতরের ঘটনা এবং দেশের রাজনীতির সঙ্গে তার সম্পর্ক নিয়ে বইটিতে অনুসন্ধানী আলোচনা করা হয়েছে।

৪. অতীত ঢাকার আরও ইতিহাস
তারেক আজিজ | কথাপ্রকাশ | দাম: ৪০০ টাকা
অতীত ঢাকার এক ডজন অজানা ও কৌতূহলোদ্দীপক আখ্যান নিয়ে হাজির হয়েছেন ইতিহাস গবেষক তারেক আজিজ। ১৭৯৯ সালে বিলেতি চিত্রকরের ঢাকা সফর, পিলখানার হাতির অস্ট্রেলিয়া যাত্রা, ১৮৫৭ সালের প্রথম জাদুঘর, ঢাকার অগ্নিকাণ্ড ও স্থানীয় হিরোদের গল্প এবং পুরোনো জাদুকর ও সিনেমাহলগুলোর অতীত উঠে এসেছে এই বইয়ে।

৫. বাংলার কামান
মো. আবুল হাশেম মিয়া | ইউপিএল | দাম: ৫০০ টাকা
সুলতানি আমল থেকে ব্রিটিশ আমল পর্যন্ত বাংলায় কামানের ব্যবহারের ধারাবাহিক অগ্রগতি নিয়ে লেখা ইতিহাসভিত্তিক গ্রন্থ। প্রত্নতাত্ত্বিক ও বৈজ্ঞানিক উপাত্তের ভিত্তিতে কামানের নির্মাণ প্রযুক্তি, পিছনের জটিল সামাজিক সংগঠন, রাজনৈতিক কাঠামো ও অর্থনীতির নানা দিক এখানে তুলে ধরা হয়েছে।

৬. ইসলামের উত্থান ও বাংলা সীমান্ত ১২০৪-১৭৬০
রিচার্ড ম্যাক্সওয়েল ইটন (অনুবাদ: ফিরোজ আহমেদ) | ইউপিএল | দাম: ৭৪০ টাকা
বাংলায় মুসলিম সংখ্যাগরিষ্ঠতার প্রচলিত তত্ত্বগুলোর সীমাবদ্ধতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন অধ্যাপক ইটন। ধর্মান্তরকে নিরুৎসাহিত করা মুঘল আমলে পূর্ব বাংলায় কীভাবে পৃথিবীর অন্যতম বৃহৎ মুসলমান কৃষক জনগোষ্ঠীটির আবির্ভাব ঘটল, তার যুগান্তকারী বিশ্লেষণ পাওয়া যাবে এই ইতিহাস গ্রন্থে।

৭. অন্য কারও খোঁয়ারি
সুহান রিজওয়ান | বাতিঘর | দাম: ৮০০ টাকা
উপন্যাসটির কাহিনি এগিয়েছে ভাঙা মানুষদের নিয়ে। উচ্চাভিলাষী উপন্যাস লিখতে গিয়ে কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সংগ্রাম, গোটা পরিবার হারানো যুদ্ধফেরত এক যুবকের বিষণ্ণ আত্মানুসন্ধান এবং একবিংশ শতাব্দীর ঢাকা শহরে দুই নির্মাতার সিনেমা বানানোর গল্প— সব মিলিয়ে রচিত হয়েছে এই উপন্যাস।

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।
১২ ঘণ্টা আগে
কিছুদিন আগেই মাইগ্রেনের ব্যথায় মৃত্যুবরণ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইউএনও। মাইগ্রেন আর সাধারণ মাথাব্যথা যে এক জিনিস নয়, এ ব্যাপারে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন ঠিকই কিন্তু এই ব্যথা কেন হয় বা কীভাবে এই ব্যথাকে জীবন থেকে পুরোপুরি বিদায় করা যায়, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
১৩ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট মানুষের একাকীত্ব কমাতে বেশ সাহায্য করে। বিশেষ করে যাদের আশেপাশে কথা বলার মতো কেউ নেই, তাদের জন্য এটি খুব উপকারী।
২ দিন আগে
আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছেন, যারা অন্যদের সঙ্গে মেলামেশা করতে কিংবা আড্ডা দিতে খুব পছন্দ করেন। এই মানুষদের আমরা ‘সামাজিক মানুষ’ বলে জানি। তাদের নিয়ে সাধারণত কারও কোনো দুশ্চিন্তা বা অভিযোগ থাকে না। কিন্তু যারা একটু চুপচাপ বা একা থাকতে ভালোবাসেন, তাদের নিয়ে আমাদের অনেকেরই অভিযোগের শেষ নেই।
২ দিন আগে