আজ সর্বকালের সেরা অভিনেতাদের একজন মার্লন ব্র্যান্ডোর জন্মদিন। তাঁকে মেথড অ্যাক্টিং-এর অন্যতম পথিকৃৎ হিসেবে ধরা হয়। আজ চলচ্চিত্র, টেলিভিশন, এমনকি অনলাইন সিরিজেও আমরা যে বাস্তবধর্মী অভিনয় দেখি, এর ভিত্তি তৈরি হয়েছিল ব্রান্ডোর হাত ধরে।
মাহমুদ নেওয়াজ জয়

মার্লন ব্রান্ডোর আগে অভিনয় ছিল এক ধরণের ‘প্রদর্শনের শিল্প’। মঞ্চে বা পর্দায় অভিনেতারা সংলাপ বলতেন খুব স্পষ্ট উচ্চারণে, শরীরী ভঙ্গি থাকত নিয়ন্ত্রিত ও পরিকল্পিত। আবেগ প্রকাশ হতো কিছুটা অতিরঞ্জিতভাবে। দর্শক যেন দূর থেকে বসে একজন অভিনেতার অভিনয় দেখছে—এই দূরত্বটাই ছিল স্বাভাবিক, বহুদিনের অভ্যাস।
কিন্তু ব্রান্ডো এসে সেই চেনা নিয়ম ভেঙে দিলেন। তিনি অভিনয়কে প্রদর্শনের জায়গা থেকে সরিয়ে নিয়ে গেলেন জীবনের ভেতরে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে যেন তিনি অভিনয় করছেন না, বরং সত্যিই অভিনয়ের চরিত্র হয়ে উঠছেন।
এই পরিবর্তনের পেছনে কাজ করছিল মূলত গভীর তত্ত্ব। এর শিকড় পাওয়া যায় কনস্টানটিন স্টানিস্লাভস্কির ভাবনায়। স্টানিস্লাভস্কি বলেছিলেন, অভিনয় মানে শুধু সংলাপ মুখস্থ করা না; চরিত্রের ভেতরের অনুভূতি, স্মৃতি, ভয়—সবকিছু নিজের ভেতরে অনুভব করতে হবে। পরে এই ধারণাকে আরও এগিয়ে নেন লি স্টার্সবার্গ, যার সঙ্গে জড়িয়ে আছে নিউইয়র্কের বিখ্যাত অ্যাক্টর্স স্টুডিও। এখানেই ব্রান্ডো শিখলেন, অভিনয় মানে নিজের ভেতরের সত্যকে খুঁজে বের করা।

তবে তত্ত্ব আর বাস্তব তো এক জিনিস নয়। ব্রান্ডোর বিশেষত্ব এখানেই—তিনি এই তত্ত্বকে নিছক ধারণা হিসেবে রাখেননি, তাকে জীবন্ত করে তুলেছিলেন। তাঁর অভিনয়ে আপনি কখনো ‘অভিনয়ের গন্ধ’ পাবেন না। বরং মনে হবে, ক্যামেরা হঠাৎ করে কারও ব্যক্তিগত জীবনের এক টুকরো মুহূর্ত ধরে ফেলেছে।
এই পরিবর্তনের সবচেয়ে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় ব্রান্ডো অভিনীত ‘আ স্ট্রিটকার নেমড ডিজায়ার’ সিনেমায়, স্ট্যানলি কোওয়ালস্কি চরিত্রে। ‘স্টেলা!’ বলে চিৎকারের সেই বিখ্যাত দৃশ্যে ব্রান্ডো যেভাবে ভেঙে পড়েন, তা শুধু সংলাপ বলা না। এটা যেন এক মানুষের ভেতরের দহন। গলা কাঁপে, শরীর কাঁপে, আর সেই কাঁচা আবেগ দর্শকের গায়ে এসে লাগে। একইভাবে অন ‘দ্য ওয়াটার ফ্রন্টের ট্যাক্সি’র ভেতরের দৃশ্যে, ‘আমি তো হতে পারতাম কেউ একজন’—এই স্বীকারোক্তির মুহূর্তে ব্রান্ডোর চোখ, থেমে থেমে কথা বলা, সব মিলিয়ে এক ভাঙা মানুষের প্রতিচ্ছবি তৈরি করে। এই দৃশ্যকে অনেকেই চলচ্চিত্র ইতিহাসের অন্যতম মানবিক মুহূর্তগুলোর একটি মনে করেন।
ব্রান্ডোর অভিনয়ের আরেকটি দিক স্পষ্ট হয় ‘দ্য ওয়াইল্ড ওয়ান’ সিনেমায়। এখানে তিনি বিদ্রোহী মোটরসাইকেল গ্যাং নেতার ভূমিকায় ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়, ‘তুমি কিসের বিরুদ্ধে বিদ্রোহ করছ?’ তিনি জবাব দেন, ‘যা আছে, সবকিছুর বিরুদ্ধে’। এই সংলাপটি এক প্রজন্মের অস্থিরতা। পরে ‘দ্য গডফাদার’ সিনেমায় ভিটো করলিওনে চরিত্রে তিনি যেন নিজের অভিনয়কে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। এখানে তিনি চিৎকার করেন না। নরম গলায় কথা বলেন। ভারী গলায় সংলাপ বলা, ধীরে ধীরে হাত নাড়ানো—এইসব সূক্ষ্ম বিষয় দিয়ে তিনি ক্ষমতার এক ভয়ংকর অথচ শান্ত ছবি আঁকেন। একটি দৃশ্যে দেখা যায় তিনি নাতির সঙ্গে খেলছেন। একজন মাফিয়া ডনের ভেতরে থাকা কোমল মানুষটিও সেখানে প্রকাশ পায়। এই দ্বৈততা তৈরি করার ক্ষমতাই তাকে আলাদা করে।

ব্রান্ডোর শরীরী ভাষাও ছিল একেবারে নতুন। তিনি সবসময় সটান সোজা হয়ে দাঁড়াতেন না। বরং অনেক সময় কুঁজো হয়ে থাকতেন, হাত ঢুকিয়ে রাখতেন পকেটে, কিংবা চেয়ারে আধশোয়া হয়ে বসতেন। এই ছোট ছোট, আপাতদৃষ্টিতে তুচ্ছ ভঙ্গিগুলোই চরিত্রকে করে তুলত জীবন্ত। মনে হতো, তারা চিত্রনাট্যের মানুষ না, বাস্তবের মানুষ। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ব্রান্ডো নিজের জীবনের অভিজ্ঞতাকেও ব্যবহার করতেন অভিনয়ে। তাঁর শৈশব, পারিবারিক টানাপোড়েন, একাকীত্ব সবকিছু তিনি চরিত্রের ভেতরে ঢুকিয়ে দিতেন। ফলে অভিনয় হয়ে উঠত জীবন্ত, ব্যক্তিগত, অনেক সময় অস্বস্তিকর।
এই নতুন অভিনয়ধারা তখনকার হলিউডের জন্য ছিল একধরনের ধাক্কা। কারণ পুরোনো স্টুডিওব্যবস্থা চাইত নিয়ন্ত্রিত, পরিপাটি উপস্থাপন। কিন্তু ব্রান্ডো ছিলেন অনিয়ন্ত্রিত। তিনি সংলাপ বদলে দিতেন, দৃশ্যে নিজের মতো করে চলতেন। অনেক সময় পরিচালকরা পর্যন্ত বুঝে উঠতে পারতেন না তিনি কী করবেন। কিন্তু এই অনিশ্চয়তাই তাঁর শক্তি হয়ে দাঁড়ায়। কারণ বাস্তব জীবনও তো এমনই অনিশ্চিত।
ব্রান্ডোর প্রভাব এতটাই গভীর ছিল যে পরবর্তী প্রজন্মের প্রায় সব বড় অভিনেতাই তাঁর থেকে কিছু না কিছু নিয়েছেন। আল পাচিনোর স্থিরতার ভেতরে থাকা তীব্রতা, রবার্ট ডি নিরোর চরিত্রে ডুবে যাওয়ার প্রবণতা—সবকিছুর পেছনে ব্রান্ডোর ছায়া দেখা যায়। তাঁরা আর ‘অভিনয়’ করেন না, চরিত্র হয়ে ওঠেন।
সম্ভবত এখানেই ব্রান্ডোর সবচেয়ে বড় কৃতিত্ব। তিনি দর্শকের দেখার চোখটাই বদলে দিয়েছেন। আগে দর্শক অভিনেতার দক্ষতা দেখত, এখন তারা খোঁজে সত্য। আগে অভিনয় ছিল একধরনের প্রদর্শনী, এখন তা হয়ে উঠেছে একধরনের অভিজ্ঞতা।
আজ চলচ্চিত্র, টেলিভিশন, এমনকি অনলাইন সিরিজেও আমরা যে বাস্তবধর্মী অভিনয় দেখি, এর ভিত্তি তৈরি হয়েছিল ব্রান্ডোর হাত ধরে। তিনি প্রমাণ করেছিলেন, সবচেয়ে শক্তিশালী অভিনয় সেটাই যেখানে আপনি বুঝতেই পারবেন না যে এটা অভিনয়। তাই ব্রান্ডো শুধু একজন সফল অভিনেতা হয়ে থাকেননি। তিনি অভিনয়ের ভাষাটাকেই নতুন করে লিখেছেন। হয়ে উঠেছেন পথিকৃৎ।

খাদ্য তালিকা থেকে পছন্দের সব খাবার একেবারে ছেঁটে ফেলার দরকার নেই। বরং ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, ভালো চর্বি এবং নানা রঙের ফল-সবজি প্রতিদিনের খাবারে বেশি করে যুক্ত করা হার্ট সুস্থ রাখায় কার্যকর হতে পারে।
৫ ঘণ্টা আগে
লাইট, ক্যামেরা, অ্যাকশন... ফ্ল্যাশব্যাক। আমরা এখন পিছিয়ে যাবো এই সময় থেকে অন্য এক সময়ে। বাংলাদেশের তখন দেড় দশক, যখন ঘরে ঘরে টিভি ছিল না, যখন শাড়ি দিয়ে ঘিরে দেয়া হতো মেয়েদের রিকশা, সোভিয়েত রাশিয়া তখনও ভাঙেনি, হকারেরা তখনও ঘরে ঘরে দিয়ে যায় ‘উদয়ন’, পত্রিকা বলতে সেই ‘ইত্তেফাক’ আর ‘বিচিত্রা’।
৭ ঘণ্টা আগে
ডিস্টোপিয়ান সিনেমাগুলো কেবল বিনোদনের জন্য তৈরি হয়নি; এগুলো একধরণের সতর্কবার্তা বা ‘কশনারি টেল’। পরিচালকরা আমাদের দেখাতে চেয়েছিলেন, আমরা যদি এখনই সচেতন না হই, তবে আমাদের গন্তব্য কোথায়। দুর্ভাগ্যবশত, আমরা সেই সতর্কবার্তাগুলোকে কেবল পপকর্ন খাওয়ার অনুষঙ্গ হিসেবেই দেখেছি।
১০ ঘণ্টা আগে
বাংলাদেশের চলচ্চিত্র শিল্প আজ যে জায়গায় দাঁড়িয়ে তার শুরুটা ছিল একদম ভিন্ন বাস্তবতায়। নেই কোনো স্টুডিও, নেই প্রযুক্তিগত সুবিধা, নেই অভিজ্ঞ জনবল। শুধু ছিল একদল স্বপ্নবাজ মানুষের অদম্য ইচ্ছাশক্তি। সেই ইচ্ছার জোরেই নির্মিত হয় মুখ ও মুখোশ— বাংলার প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র।
১০ ঘণ্টা আগে