স্ট্রিম প্রতিবেদক

সামাজিক মাধ্যমে একটি ভিডিও (১,২,৩,৪) ভাইরাল হয়েছে। এতে নারী ও মদ নিয়ে নাচানাচি করা ব্যক্তিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বাবা দাবি করা হয়েছে।
স্ট্রিমের যাচাইয়ে উঠে এসেছে, ভিডিওতে থাকা ব্যক্তি সারজিস আলমের বাবা নন। ভিডিওটির উৎস খুঁজতে গিয়ে দেখা যায়, এটি প্রথম পাওয়া যায় ফেসবুকের ‘The Crack Team’ নামের একটি পেজে। পরে সেখান থেকে ভিডিওটি বিভিন্ন পেজ ও গ্রুপে একই ধরনের ক্যাপশনসহ পুনরায় পোস্ট করা হয়। এরপর একাধিক অ্যাকাউন্ট ও কমিউনিটি গ্রুপে ভিডিওটি শেয়ার হলে, তা দ্রুত ছড়িয়ে পড়ে।
ভিডিওর ব্যক্তিকে সারজিস আলমের বাবা আখতারুজ্জামান সাজুর ছবির সঙ্গে তুলনা করলে মিল পাওয়া যায় না। ভিডিওতে থাকা ব্যক্তি চেহারা ও বয়সের দিক থেকে তুলনামূলকভাবে বেশি বয়স্ক; চুল, মুখের বয়সের ছাপ, গড়ন এবং ভঙ্গিমাতেও পার্থক্য স্পষ্ট।
অন্যদিকে, সারজিস আলমের বাবার ছবির ব্যক্তি কম বয়সী এবং মুখাবয়ব আলাদা। যদিও ভিডিওটি লো-রেজ্যুলিউশন, আলো কম এবং ক্যামেরা নড়াচড়া বেশি হওয়ায় মুখ স্পষ্ট নয়। তবু দৃশ্যমান অংশগুলো যেমন মুখের গঠন, চুলের ধরন (হেয়ারলাইন) এবং দেহভঙ্গি সারজিস আলমের বাবার ছবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এদিকে, ইউটিউবে সারজিস আলমের বাবার একটি সাক্ষাৎকারের ভিডিও পাওয়া যায়, যেখানে তাঁকে স্পষ্টভাবে কথা বলতে দেখা যায়। ওই সাক্ষাৎকারে তাঁর মুখাবয়ব, বয়সের ছাপ ও সামগ্রিক শারীরিক গঠন ভাইরাল ভিডিওতে দেখা ব্যক্তির সঙ্গে মেলে না।
ভাইরাল ভিডিওটি আরও যাচাই করতে স্ট্রিম ভিডিওটির বিভিন্ন অংশ থেকে একাধিক কী-ফ্রেম সংগ্রহ করে বিশ্লেষণ করেছে। এতে দেখা যায়, ভিডিওতে থাকা ব্যক্তির মুখ, দেহভঙ্গি ও শারীরিক বৈশিষ্ট্য বিভিন্ন কোণে একাধিকবার ধরা পড়েছে। এসব কী-ফ্রেম পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওতে থাকা পুরুষের মুখের গঠন, চুলের ধরন, বয়সের ছাপ এবং সামগ্রিক শারীরিক গড়ন সারজিস আলমের বাবার পরিচিত ছবি ও ইউটিউবে থাকা ভিডিওর সঙ্গে মেলে না। কী-ফ্রেম বিশ্লেষণেও ভিডিওতে থাকা ব্যক্তিকে সারজিস আলমের বাবা হিসেবে শনাক্ত করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওতে সারজিস আলমের বাবার সঙ্গে যুক্ত করে যে দাবি করা হয়েছে, তার পক্ষে যাচাইযোগ্য কোনো প্রমাণ স্ট্রিম পায়নি।

জুলাই গণঅভ্যুত্থানের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অপতথ্যের ছড়াছড়ি। ছাত্র সংসদ, ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরেও সমানে ছড়ানো হচ্ছে অপতথ্য কিংবা বিকৃত তথ্য। এর মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করা হচ্ছে, যা ফ্যাক্টচেক রিপোর্টেও স্পষ্ট।
১৪ ঘণ্টা আগে
জিক মাধ্যমে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, গভীর রাতে তেল আসার সংবাদে শত শত মোটরসাইকেল একটি ফিলিং স্টেশনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং অনেক চালক স্টেশন চত্বরে ঘুমিয়ে পড়েছেন। তবে স্ট্রিমের যাচাইয়ে দেখা গেছে, ব্যবহৃত ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি।
১ দিন আগে
ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে মৃত্যু বা আহত হওয়ার জল্পনার কথা সামনে এনেছে।
১৯ দিন আগে
ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সামাজিক মাধ্যমে নানা দাবি, ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ছে। আকাশে পাল্টাপাল্টি হামলার শিরোনামের আড়ালে অনলাইনে ঘুরছে নেতাদের মৃত্যু, বেঁচে থাকা, টার্গেট ধ্বংস, বিমানবন্দরে হামলা, এমনকি শেষকৃত্যের মতো দৃশ্যের দাবিও।
০৩ মার্চ ২০২৬