স্ট্রিম ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যপ্রাণীর বিজ্ঞাপন প্রচার ও নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশ নিষিদ্ধ করে বন্যপ্রাণী সুরক্ষায় ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গত বুধবার (৭ জানুয়ারি) এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, হাট-বাজার বা অন্য কোনো মাধ্যমে বন্যপ্রাণী কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ। বন্য প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এর মাধ্যমে পরিবেশগত নিরাপত্তা জোরদার হবে বলে আশা করছে সরকার।
বন্য প্রাণী রক্ষায় বন অধিদপ্তরের অধীনে ‘বন্য প্রাণী উইং’ নামে একটি আলাদা উইং প্রতিষ্ঠা করা হবে। সরকার বন্যপ্রাণীর চিকিৎসায় প্রয়োজনীয় সংখ্যক কেন্দ্র ও চিকিৎসক নিশ্চিত করবে। এছাড়া নির্দিষ্ট সময় পরপর বিপন্ন ও ঝুঁকিপূর্ণ প্রাণীর তালিকা হালনাগাদ করা হবে।
মানুষ ও বন্যপ্রাণীর দ্বন্দ্ব নিরসনে প্রাণীদের আবাসস্থল ও করিডোর সুরক্ষিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বন্য প্রাণী উপদেষ্টা বোর্ড এবং উদ্ভিদ ও প্রাণী বিশারদদের নিয়ে একটি বৈজ্ঞানিক কমিটি গঠন করা হবে। এছাড়া গবেষণা, জনসচেতনতা ও অপরাধ নিয়ন্ত্রণে ‘বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ড’ গঠন করা হবে।
এর আগে গত মঙ্গলবার ‘বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ ২০২৬’ জারি করা হয়েছিল। এই দুই অধ্যাদেশকে জীববৈচিত্র্য সংরক্ষণে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছে পরিবেশ মন্ত্রণালয়।

অবকাঠামো তৈরির নকশা থেকে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে উপকরণের একাধিকবার ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
৬ ঘণ্টা আগে
গবেষণার তিন এলাকাতেই শিশুদের ক্যানসারের ঝুঁকি আন্তর্জাতিক নিরাপদ সীমার (প্রতি ১০ হাজারে ১ জনের কম) চেয়ে বেশি পাওয়া গেছে। তবে নরসিংদীতে ধানী জমিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১২০০ গুণ বেশি সিসার অস্তিত্ব মিলেছে।
৮ দিন আগে
২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরের বার্ষিকীর দিনটিতে এই দিবস পালন করা হয়।
০৩ মার্চ ২০২৬
সুন্দরবনের সীমান্ত ছাপিয়ে দুই বাংলার মানুষের জীবন, লড়াই ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ইউনিক ক্লাস্টার বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করা হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৬