স্ট্রিম প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে উপকূলীয় অঞ্চলের সংকট অন্তর্ভুক্তি এবং নিরসনে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি চেয়ে নাগরিক সংলাপ চলছে। আজ রোববার বেলা পৌনে ১১টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এ আলোচনা শুরু হয়।
জাতীয় নির্বাচনের আগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা সংলাপে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে লোকাল এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাগ্রিকালচারাল রিসার্চ সোসাইটি (লিডার্ড) এবং মিডিয়া স্ট্রিম। সংলাপে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে অনলাইন সংবাদমাধ্যম ঢাকা স্ট্রিম।
আয়োজনের শুরুতে লেখক ও অনুবাদক জাভেদ হুসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ঢাকা স্ট্রিমের প্রধান সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ।
ইফতেখার মাহমুদ বলেন, মানুষের সমস্যাগুলো রাজনৈতিক ও পরিবেশগত– দুই দিক থেকেই দেখা দরকার। নির্বাচনে জয়ীদের কাছে সমস্যা সমাধানের প্রত্যাশা থাকে। সেই জায়গা থেকে পরিবেশ, জলবায়ু ও পানি সংক্রান্ত সমস্যা তাঁরা অ্যাড্রেস (চিহ্নিত) করবেন এমন আশা থাকে।
তিনি আরও বলেন, ইশতেহারে সমস্যা সমাধানের ফুলঝুঁড়ি থাকে। কিন্তু বাস্তবায়নে আমরা প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক দেখতে পাই। অবশ্য এই সমস্যার সমাধান শুধু রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দেওয়া যায় না। নিয়মিত চাপ প্রয়োগ করার মধ্য দিয়ে মানুষের দাবি সরকারের কাছে তুলে ধরা নাগরিক সমাজের দায়িত্ব।

অবকাঠামো তৈরির নকশা থেকে ব্যবহার পর্যন্ত প্রতিটি পর্যায়ে উপকরণের একাধিকবার ব্যবহার এবং নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
৬ ঘণ্টা আগে
গবেষণার তিন এলাকাতেই শিশুদের ক্যানসারের ঝুঁকি আন্তর্জাতিক নিরাপদ সীমার (প্রতি ১০ হাজারে ১ জনের কম) চেয়ে বেশি পাওয়া গেছে। তবে নরসিংদীতে ধানী জমিতে স্বাভাবিক মাত্রার চেয়ে ১২০০ গুণ বেশি সিসার অস্তিত্ব মিলেছে।
৮ দিন আগে
২০১৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে বিশ্ব বন্যপ্রাণী দিবস ঘোষণা করে। বিপন্ন বন্যপ্রাণী ও উদ্ভিদের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত কনভেনশন স্বাক্ষরের বার্ষিকীর দিনটিতে এই দিবস পালন করা হয়।
০৩ মার্চ ২০২৬
সুন্দরবনের সীমান্ত ছাপিয়ে দুই বাংলার মানুষের জীবন, লড়াই ও সংস্কৃতির মেলবন্ধন নিয়ে ব্রিটিশ কাউন্সিলে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে ইউনিক ক্লাস্টার বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতায় এই উৎসবের উদ্বোধন করা হয়।
২৩ ফেব্রুয়ারি ২০২৬