সাংবাদিক

স্বাক্ষরটি বেশ বড়, স্পষ্ট আর নজরকাড়া। বহু বছর ধরেই তাঁর এই স্বাক্ষরটি মানুষের মনোযোগ আকর্ষণ করে আসছে। ট্রাম্প নিজেও নিজের স্বাক্ষর নিয়ে বেশ গর্বিত। ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সামরিক নেতাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি বলেছিলেন, ‘আমি আমার স্বাক্ষর খুব ভালোবাসি, সত্যি বলছি। সবাই আমার স্বাক্ষর পছন্দ করে।

২০২১ সালে পাকিস্তানি নির্মাতা ও পরিচালক নাবিল কুরেশি খেল খেল মেঁ নামে একটি সিনেমা তৈরি করেন। ওই চলচ্চিত্রে দেখানো হয়, পাকিস্তানের একটি ইউনিভার্সিটির ড্রামা ক্লাবের ছাত্র-ছাত্রীরা তাদের প্রোডাকশন নিয়ে ঢাকায় একটি নাট্যোৎসবে যোগ দিতে যাচ্ছে।

একটি স্বাধীন সার্বভৌম দেশের ইতিহাসে সেই দেশের স্বাধীনতা দিবসের চেয়ে গুরুত্বপূর্ণ দিবস কমই আছে। আজ ২৬শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। ৫৫ বছর আগে এই দিনেই এদেশের মানুষ স্বাধীন একটি ভূখণ্ডের আশায় ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে।

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সেই দৃশ্যটির কথা মনে আছে? দীর্ঘ দশ বছর পর হারিয়ে যাওয়া বন্ধু রাঞ্চোকে খুঁজতে বেরিয়েছিল ফারহান আর রাজু। ব্যাকগ্রাউন্ডে বাজছে শানের গলায় গাওয়া গান—‘বেহতি হাওয়া সা থা ও, উড়তি পাতাং সা থা ও, কাহা গায়া উসসে ঢুনডো..’।

আজ ঈদ। গতকাল রাত থেকে ফোনে টুংটাং শব্দ শুরু হয়ে গেছে অনেকের। আমার ইনবক্স ভরে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আর কাজিনদের পাঠানো ‘ঈদ মুবারক’ মেসেজ। ভাবছেন, এ তো আনন্দের ব্যাপার! কিন্তু এখানে লুকিয়ে আছে অন্য রহস্য।

একসময় বাড়ির ছোট থেকে বড় সকল নারী সদস্যই পাতা মেহেদি চুল, নখ আর হাতের তালুতে দিতেন। সেইসব দিন বদলেছে। যুগে যুগে মেহেদি দেওয়ার ধরনে ও মাধ্যমে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু ঈদের সকালে মেহেদি রাঙানো হাত দেখার সেই চিরন্তন আবেগ আজও বদলায়নি।

ঈদের সকালে অনেকের ঘুম ভাঙে বাবার পাঞ্জাবিতে দেওয়া আতরের গন্ধে। নতুন পাঞ্জাবি পরে, আতর মেখে ঈদের নামাজে যান পরিবারের পুরুষ সদস্যরা। ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ, সবার গায়েই থাকে এই পরিচিত পোশাকটি।

গত কয়েক বছরে বাংলাদেশের বাজারে পাকিস্তানি পোশাকের চাহিদা বেশ বেড়েছে। সাধারণ সুতি পোশাক থেকে শুরু করে জরি বা ভারী কাজের জামা—বিভিন্ন ধরনের পাকিস্তানি পোশাক এখন ক্রেতাদের কাছে বেশ জনপ্রিয়। প্রশ্ন হলো, এসব পোশাকের জনপ্রিয়তা কেন বাড়ছে?

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর শপিংমল ও বিপণিবিতানগুলোতে এখন জমজমাট কেনাকাটা। বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কসহ বড় বড় শপিং মলগুলোতে দেখা যাচ্ছে ক্রেতাদের উপচে পড়া ভিড়।

আপনি কি জানেন এই রুহ আফজা প্রথম তৈরি করা হয়েছিল প্রচন্ড গরমে রোগীদের সতেজ রাখার সিরাপ হিসেবে? প্রথমবার যে মানুষেরা রুহ আফজার স্বাদ নিয়েছিলেন, তাঁরা জানতেন না ওই শরবতে ঠিক কী কী ছিল। তবু এর স্বাদ আর সুবাস মানুষের মনে জায়গা করে নেয় খুব দ্রুত।

রমজান মাসের মাঝমাঝি সময়ে চারদিকে যেন বেজে ওঠে ঈদের আগমনী বার্তা। দোকানে দোকানে মানুষের উপচে পড়া ভিড় জানান দেয় ঈদ আসলো বলে। কিন্তু এই চাকচিক্য আর আনন্দ-উচ্ছ্বাসের ভিড়ে সমাজের একটি শ্রেণি যেন কিছুটা নীরব হয়েই ঘুরে বেড়ায়।

রোজার সময় দিনের বেলা সৈকতে মানুষের আনাগোনা আরও কমে যায়। সবচেয়ে স্বস্তির বিষয় ছিল সৈকতের পরিচ্ছন্নতা। সমুদ্রের পানি ছিল তুলনামূলক অনেক বেশি পরিষ্কার, নীলাভ। বালুচরে হাঁটার সময় চোখে পড়েনি প্লাস্টিকের বোতল, চিপস কিংবা বিস্কুটের প্যাকেট।

এবারের ঈদে মানুষ কোন দিকে বেশি ঝুঁকছে—অনলাইন নাকি অফলাইন? ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে উঠে এসেছে ভিন্ন ভিন্ন চিত্র।

ইউরোপের একেবারে উত্তরের অঞ্চলকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। এর মধ্যে রয়েছে সুইডেন, নরওয়ে, ডেনমার্কের মতো দেশ। গ্রীষ্মকালে এসব দেশে দিনের দৈর্ঘ্য অনেক বেড়ে যায়। অনেক সময় রাত বলতে গেলে প্রায় থাকেই না। এ কারণে ওই দেশগুলোর মুসলিম নাগরিকদের গ্রীষ্মকালে রোজা রাখতে হয় প্রায় ১৮ থেকে ২০ ঘণ্টা।

জিলাপির নাম শুনলেই অনেকের জিভে জল চলে আসে। বিশেষ করে বাঙালির ইফতার বা যেকোনো উৎসবের আয়োজন জিলাপি ছাড়া যেন অসম্পূর্ণ। গরম গরম, রসে ভেজা এই মিষ্টি আমাদের খুবই পরিচিত। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, জিলাপি আসলে কোথা থেকে এসেছে? এই মিষ্টি কি শুধু আমাদের দেশেই খাওয়া হয়, নাকি পৃথিবীর অন্য জায়গাতেও এর প্রচলন

কর্মজীবী নারীদের জন্য ঘর আর বাহির সামলে নেওয়ার ব্যস্ততা সারাবছরই থাকে, তবে রোজার মাসে এই ব্যস্ততা যেন দ্বিগুণ হয়ে যায়। একদিকে অফিস আর যানজট, অন্যদিকে রান্নাঘর আর ইফতারের আয়োজন—এই দুইয়ের মাঝে সমন্বয় করতে করতেই একটা মাস চোখের পলকে কেটে যায় তাঁদের।

পাশ্চাত্য থেকে প্রাচ্য, সর্বত্র রয়েছে শরবতের চাহিদা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন শরবত খাওয়ার রেওয়াজ শুরু হলো কবে থেকে?

শুধু ফার্সি কবিতাই নয়, বিশ্বসাহিত্যের প্রতিও খামেনির ছিল দারুণ আগ্রহ। আজীবন পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও পাশ্চাত্য সাহিত্যের বড় ভক্ত ছিলেন তিনি। বিশেষ করে ভিক্টর হুগোর বিখ্যাত উপন্যাস ‘লে মিজারেবলস’ তাঁর অত্যন্ত প্রিয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন। দীর্ঘ ৩৬ বছর দেশটির সবচেয়ে গুরুত্বপুর্ণ ও প্রভাবশালী নেতার আসনে অধিষ্ঠিত ছিলেন তিনি। আধুনিক ইরানের ইতিহাসে তিনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় ছিলেন।

রমজানের চাঁদ ওঠার আগেই সৌদি আরবের ঘরে ঘরে শুরু হয় প্রস্তুতি। পবিত্র এই মাসটিকে স্বাগত জানাতে তারা নিজেদের বাড়িঘর নানা রঙের বাতি ও বাহারি শৈলীতে সাজিয়ে তোলেন।

জাগতিক চাহিদা আর ভোগবিলাস থেকে বেরিয়ে আসার একটি চমৎকার ও যুগোপযোগী উপায় হতে পারে মিনিমালিস্ট রমজানের চর্চা। মিনিমালিজম মানে বিলাসিতা যথাসম্ভব কমিয়ে আনা। চলুন জেনে নিই, এই রমজানে কীভাবে আড়ম্বর কমিয়ে আত্মশুদ্ধির পথে হাঁটা যায়।

জলবসন্ত মূলত ‘ভ্যারিসেলা জস্টার’ নামক এক ধরণের ভাইরাসের কারণে হয়ে থাকে। এই রোগ অত্যন্ত সংক্রামক। যখন কোনো আক্রান্ত ব্যক্তি হাঁচি বা কাশি দেন, তখন বাতাসের মাধ্যমে এই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং আশেপাশে থাকা সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে।

রোজার সময় সুস্থ থাকতে ব্যক্তিগত সচেতনতা ও চিকিৎসকের সঠিক নির্দেশনার কোনো বিকল্প নেই। তাই সবচেয়ে ভালো হবে ইনসুলিন ও ওষুধ ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা।

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে ১৪৪ ধারা ভঙ্গ করে ছাত্র-জনতা মিছিল বের করে। মিছিলটি ঢাকা মেডিক্যাল কলেজের কাছাকাছি পৌঁছালে পুলিশ বিনা উসকানিতে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালায়।

১৪ ফেব্রুয়ারি দিনটিকে পহেলা ফাল্গুন কিংবা ভালবাসা দিবস হিসেবেই আমরা জানি। কিন্তু এই আনন্দের আড়ালে চাপা পড়ে গেছে আমাদের ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়। বর্তমান প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, ১৯৮৩ সালের এই দিনটি ছিল বাংলাদেশের ছাত্র সমাজের জন্য এক অগ্নিঝরা দিন।

বিশ্বজুড়ে এই ধারণা ধীরে ধীরে পাল্টাচ্ছে। মিলেনিয়াল এবং জেন-জি প্রজন্মের মধ্যে স্টেরিওটাইপ ভাঙার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবর্তনের বড় একটা কারণ সোশ্যাল মিডিয়া ও পপ কালচার।

কাগমারী সম্মেলন ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্মেলন। ১৯৫৭ সালের ৭ থেকে ১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাগমারী গ্রামের সন্তোষে এই সম্মেলনের আয়োজন করা হয়। এর মূল উদ্যোক্তা ছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।

আজ থেকে ২২ বছর আগে ফেসবুকের যাত্রা শুরু হয়েছিল। হার্ভার্ডের একটি ডরমরুমে শুরু হওয়া সেই ছোট উদ্যোগ কীভাবে ধীরে ধীরে বদলে দিল যোগাযোগের ভাষা। আর কেন আজও সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ফেসবুক সবচেয়ে প্রভাবশালী? ফেসবুকের জন্ম, উত্থান ও সাফল্যের সেই গল্পই আজকের আয়োজন।

যান্ত্রিক জীবন থেকে একটু মুক্তি পাওয়ার উপায় হিসেবে জাপানে জনপ্রিয় হয়ে উঠেছে এক ধরনের প্রাকৃতিক থেরাপি, যার নাম ‘ফরেস্ট থেরাপি’ বা ‘ফরেস্ট বাথিং’। নামটা শুনতে একটু অদ্ভুত লাগলেও, এই পদ্ধতি শরীর ও মনের ওপর এমন ইতিবাচক প্রভাব ফেলে, যা অনেকের ক্ষেত্রে স্ট্রেস কমানো ও মানসিক স্বস্তিতে সহায়ক হতে পারে।

নির্বাচন এলেই আমাদের চোখে ভেসে ওঠে পোস্টার, মিছিল আর প্রতিশ্রুতির লম্বা তালিকা। কিন্তু এই চেনা ছবির বাইরে বিশ্বরাজনীতিতে এমন কিছু নির্বাচনী প্রচারণা হয়েছে, যা শুনলে অবাক না হয়ে উপায় নেই। কোথাও প্রতিশ্রুতি মহাকাশ বন্দর, কোথাও ঘোড়া উপহার, কোথাও আবার সুইমিং পুলে বিনামূল্যে তোয়ালে দেওয়ার প্রতিশ্রুতি।

বয়স বাড়লে ত্বকে ভাঁজ পড়বে, এটাই প্রকৃতির স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি সেই ভাঁজ বিশ কিংবা ত্রিশের কোঠাতেই চোখে পড়তে শুরু করে, তখন তা স্বাভাবিকের চেয়ে বেশি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। জানলে অবাক হবেন যে নিত্যদিন ব্যবহার করা স্মার্টফোন, ল্যাপটপ কিংবা ট্যাবের স্ক্রিন থেকে বের হওয়া নীল আলো বা ব্লু-লাইটের

প্রযুক্তির ইতিহাসে ১৯২৬ সালের ২৬ জানুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। বর্তমান যুগে আমরা যে টেলিভিশনকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধরে নিয়েছি, তার যাত্রা শুরু হয়েছিল এই দিনটিতেই। স্কটিশ প্রকৌশলী জন লগি বেয়ার্ড সেদিন প্রথমবারের মতো ‘রিয়েল টেলিভিশন’ বা প্রকৃত টেলিভিশন জনসমক্ষে প্রদর্শন কর

হাতে বই কিংবা অফিসের গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে মনোযোগ ধরে রাখার চেষ্টা করলেও কিছুক্ষণ পরই চোখ চলে যায় স্মার্টফোনে। সিনেমা দেখতে বসেও কয়েক মিনিটের মধ্যে অন্য কনটেন্টে চলে যাওয়ার অভ্যাস এখন পরিচিত দৃশ্য। এই অস্থির মনোযোগ ও দ্রুত বিষয় বদলের প্রবণতাকেই আধুনিক মনোবিজ্ঞানে বলা হচ্ছে ‘পপকর্ন ব্রেইন’।

সপ্তাহের কর্মব্যস্ত দিনগুলোতে যখনই ছোটখাটো কোনো কাজ সামনে আসে, আমাদের মস্তিষ্ক খুব সহজেই একটি অজুহাত তৈরি করে, আজ থাক শুক্রবারে করব।

‘সাইবেরিয়ার তুষারপাতে সবুজ ফসল ফলবে না’—এই তথ্য তাসনিয়া ফারিণ গানে গানে জানালেও সেখানকার মানুষ সপ্তাহে কতদিন গোসল করেন তা নিয়ে কিছু বলেননি। এই প্রশ্নের উত্তর খুঁজব এই লেখায়।

আজ ১৭ জানুয়ারি সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী। পাবনার সাধারণ রমা দাশগুপ্ত থেকে তিনি হয়ে উঠেছিলেন কলকাতার বাংলা সিনেমার মহানায়িকা। টানা সাফল্যের শীর্ষে থেকেও হঠাৎ করেই নিজেকে সরিয়ে নেন সবার চোখের আড়ালে। কেন জনপ্রিয়তার চূড়ায় দাঁড়িয়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি?

সাপ্তাহিক ছুটির দিনে আমরা অনেকেই চাই শান্তির ঘুম। সকাল গড়িয়ে দুপুর হলেই তবে সেই ঘুম ভাঙবে। কারণ, আমরা অনেকেই ভাবি, সারা সপ্তাহের ঘুমের ঘাটতি থাকলে আজ তা পুষিয়ে নেব। এই ধারণা কি সঠিক?

বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে কোরিয়ান ড্রামা বা কে-ড্রামা। যদিও এই জনপ্রিয়তা নতুন নয়। গবেষণা ও দর্শক-অধ্যয়নে দেখা যায়, আন্তর্জাতিকভাবে কে-ড্রামার ভিউয়ারশিপ বা ফ্যানডমে নারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি। কিন্তু কেন কে-ড্রামা নারীদের কাছে জনপ্রিয়?

আজ ১১ জানুয়ারি। ১৯২২ সালের এই দিনে প্রথমবারের মতো মানুষের শরীরে ইনসুলিন প্রয়োগ করা হয়েছিল। যে ডায়াবেটিস একসময় নিশ্চিত মৃত্যুর সমার্থক ছিল, সেই রোগের চিকিৎসায় সেদিন খুলে যায় নতুন দিগন্ত। শুরু হয় আধুনিক চিকিৎসার এক যুগান্তকারী অধ্যায়। এর পেছনে ছিল কয়েক বছরের গবেষণা আর কুকুরের ওপর চালানো বহু ব্যর্থ–সফ

বিশ্বজুড়ে চায়ের একমাত্র জোগানদাতা ছিল চীন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে চীন থেকে বিপুল পরিমাণ অর্থ খরচ করে চা কিনতে হতো। পরবর্তী সময়ে তারা এর বিনিময়ে আফিম বিক্রি শুরু করলেও চীনের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সবসময়ই নড়বড়ে ছিল।

আজ ৮ জানুয়ারি স্টিফেন হকিংয়ের জন্মদিন। তাঁকে বলা হয় আইনস্টাইনের পরে দুনিয়ার সবচেয়ে মেধাবী বিজ্ঞানী। বিজ্ঞানের কঠিন জগতের বাইরেও স্টিফেন হকিং ছিলেন বেশ পরিচিত মুখ। সূক্ষ্ম রসবোধ আর বৈজ্ঞানিক কৌতূহলের এক অদ্ভুত মিশেল ছিল ২০০৯ সালে আয়োজিত এক পার্টি। কী ঘটেছিল সেদিন?

নব্বই দশকের জনপ্রিয় ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানের সঙ্গে গলা মেলায়নি এমন সিনেমাপ্রেমী খুব কম পাওয়া যাবে। শুধু তাই নয়, ‘তাল সে তাল মিলা’, ‘মাসাক্কালি’ বা ‘তেরে বিনা’-এর মতো অনেক জনপ্রিয় গান হয়ত আমাদের প্লে-লিস্টেই রয়েছে।

নিজে দৃষ্টিহীন হয়েও হাজারো দৃষ্টিহীন মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়েছেন লুই ব্রেইল। আজ তাঁর জন্মদিন। এই কিংবদন্তীর স্মরণে বিশ্বজুড়ে আজকের দিনটি বিশ্ব ব্রেইল দিবস হিসেবে পালিত হয়। কিন্তু যে পদ্ধতির জন্য আজ বিশ্বজুড়ে দৃষ্টিহীনরা শিক্ষার আলো পাচ্ছে, সেই ‘ব্রেইল পদ্ধতি’তাঁর জীবদ্দশায় ছিল উপেক্ষিত।

বিড়ালকে অঘোরে ঘুমাতে দেখলে তাকে বিরক্ত না করে বরং ভাবুন, সে হয়তো তার আদিম শিকারি সত্তার জন্য শক্তি সঞ্চয় করছে অথবা ঘুমের দেশে ইঁদুর ধরার স্বপ্ন দেখছে!

বাংলার ইতিহাসের এক সোনালী অধ্যায়ের নাম মসলিন। একসময় বিশ্বজুড়ে ঢাকাই মসলিনের ছিল একচেটিয়া কদর। উনিশ শতকের মাঝামাঝি সময়ে, বিশেষ করে ১৮৫১ সালের লন্ডনের গ্রেট এক্সিবিশনে ঢাকাই মসলিন প্রদর্শিত হয়েছিল।

বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্রের প্রভাব অনেক বেশি। যেমন—প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরেন তাঁর স্ত্রী খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পর দলের হাল ধরেছেন পুত্র তারেক রহমান।

আজ বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ৬০তম জন্মদিন। তিন দশকের বেশি সময় ধরে পর্দায় রোমান্স আর অ্যাকশনের মাধ্যমে দর্শকদের মন জয় করে চলেছেন এই তারকা।

গতকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেশে পৌঁছেছে জাইমা রহমানের পোষা বিড়াল ‘জেবু’। ইতিহাসের পাতা ওল্টালে দেখা যায়, বিশ্বের বাঘা বাঘা অনেক নেতাই বিড়াল পুষতেন। চলুন জেনে নেওয়া যাক বিশ্বনেতাদের পোষ্য এমন কিছু বিখ্যাত বিড়ালের গল্প।

আজ ২৫ ডিসেম্বর পৃথিবীর শ্রেষ্ঠতম মূকাভিনেতা ও কৌতুকাভিনেতা চার্লি চ্যাপলিনের মৃত্যুদিন। এই কিংবদন্তি অভিনয়শিল্পী দর্শককে মুগ্ধ করে গেছেন জীবনভর। আজও তাঁর অভিনয় বিনোদনের অন্যতম খোরাক। আজও তিনি জনপ্রিয়। কিন্তু কেন? কী জাদুকরী শক্তি লুকিয়ে আছে সময়কে জয় করা এই অভিনেতার মধ্যে? চার্লি চ্যাপলিনের কর্মময় জী

আজ ২৪ ডিসেম্বর। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র খ্যাতনামা গিটারিস্ট ও সুরকার কাজী অনিরুদ্ধের জন্মদিন। সুরের আকাশে গিটারযন্ত্রের শিল্পসাধনায় অনিরুদ্ধ আপন প্রতিভায় ছিলেন ভাস্বর। কিন্তু আমরা ক'জনই বা এই গুণী মানুষটির ব্যাপারে জানি? চলুন জেনে নিই এই নিভৃতচারী শিল্পীর কর্মজীবন ও সং