নাফ নদী থেকে ট্রলারসহ ৫ জেলেকে অপহৃরণ মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীরকক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ট্রলারসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর লোকজন। গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে জেলেদের অপহরণ করা হয়।
মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশুটি মারা গেছেকক্সবাজারের টেকনাফে বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মিয়ানমারের ভূমিকম্পে কাঁপল বাংলাদেশএকই দিনে তিনবার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার পরে কয়েক মিনিটের মধ্যে দুদফা ভূকম্পন অনুভূত হয়েছে। দুটি ভূমিকম্পরেই উৎপত্তিস্থল মিয়ানমার। রিখটার স্কেলে দুই ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ৯ এবং ৫ দশমিক ২।
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে এবার দুই কিশোর আহতমিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ও রোহিঙ্গা সশস্ত্র বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় এবার কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে দুই বাংলাদেশি কিশোর গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ ও মিয়ানমারে পায়ের নিচ থেকে মাটি সরছে ভারতেরভারত বর্তমানে দক্ষিণ এশিয়ায় বহুমুখী ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে। প্রতিবেশী দেশ বাংলাদেশ ও মিয়ানমার দিল্লির বলয় থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে বলে মনে হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের দীর্ঘদিনের বিরোধপূর্ণ সম্পর্ক।
ড. কাওসার আহমেদের সাক্ষাৎকার‘মিয়ানমার সীমান্তবর্তী অঞ্চলে দ্রুতই উগ্রবাদের উত্থান ঘটার শঙ্কা রয়েছে’আমি হতাশ হয়েছিলাম যে বাংলাদেশ সরকার এটিকে একটি অস্থায়ী সমস্যা হিসেবে দেখল। ফলে গত আট বছরে এ নিয়ে কোনো সুনির্দিষ্ট পলিসি তৈরি হয়নি।
আমরা মিয়ানমারকে কখনোই সিরিয়াসলি নিইনি: ড. কাওসার আহমেদেস্ট্রিম টকের এই পর্বে কানাডার উইনিপেগ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সংঘাত ও শান্তি বিশেষজ্ঞ ড. কাওসার আহমেদের সঙ্গে কথা বলেছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষক কর্নেল (অব.) মো. সোহেল রানা।
মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব, সীমান্তে শিশু গুলিবিদ্ধের ঘটনায় প্রতিবাদ জানাল ঢাকাকক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাছে বাংলাদেশ সীমান্তের দিকে মিয়ানমার থেকে সাম্প্রতিক গোলাগুলির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয়।
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পাকক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাফ নদীতে মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামের এক যুবকের বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, মাইনটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ) পুঁতে রেখেছিল।
মিয়ানমারে সংঘাত: পালিয়ে বাংলাদেশে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫৩ জনমিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সশস্ত্র সংঘর্ষের প্রভাবে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এক বাংলাদেশি শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রাখাইনে সংঘাত: গুলিবিদ্ধ শিশুটি এখনো জীবিতকক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু নিহত হয়েছে বলে যে খবর প্রচার হয়েছিল, তা সঠিক নয়।
মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে ছোড়া গুলি বাংলাদেশ সীমান্তে, শিশু গুলিবিদ্ধকক্সবাজারে টেকনাফের হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে ছোড়া গুলিতে বাংলাদেশি এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। অবশ্য শুরুর দিকে শিশুটি মারা গেছে বলে খবর প্রচার করা হলেও বিকালে জানানো হয় শিশুটি জীবিত আছে।