ফরিদপুরে ভোট নিয়ে তর্কের জেরে হামলা-ভাঙচুর, আহত ১২ বিএনপি সমর্থকফরিদপুরের সালথায় ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে মসজিদের ভেতরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। এতে অন্তত ১২ জন বিএনপি সমর্থক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুরে ‘থানা লুটের’ গ্রেনেড-কার্তুজ উদ্ধারফরিদপুর শহর থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি গ্রেনেড ও কয়েক ডজন কার্তুজ উদ্ধার করেছে র্যাব। ধারণা করা হচ্ছে, এগুলো জুলাই গণঅভ্যুত্থানের সময় কোতোয়ালি থানা থেকে লুট হওয়া গোলাবারুদের একাংশ।
ফরিদপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখমের অভিযোগফরিদপুর-১ আসনের মধুখালীতে নির্বাচনী ব্যানার টানানোর সময় স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গুরুতর আহত দুই ভাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের দোস্তরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
শত বছর আগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বন্যপ্রাণী ও মাছজেনে অবাক হবেন যে শত বছর আগে বৃহত্তর ফরিদপুর অঞ্চলে বন্যপ্রাণী বাস করত। কোন কোন বন্যপ্রাণী সেখানে ছিল? নদী, জলাভূমি ও পুকুরে কী কী মাছ পাওয়া যেত? ১৯২৫ সালে প্রকাশিত এল এস এস ওম্যালি-এর বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ার (ফরিদপুর) থেকে অনুবাদ করেছেন ভূ-পর্যটক তারেক অণু।
ফরিদপুরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তফসিলের পর চার আসনের সীমানা বদলে ইসির গেজেটজাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পাবনা ও ফরিদপুরের চারটি সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আসনগুলো হলো– পাবনা-১, পাবনা-২, ফরিদপুর-২ ও ফরিদপুর-৪।
পুলিশ পরিচয়ে প্রতিপক্ষের ঘরে ঢুকে হত্যানিহত সাইফুল সর্দার ওরফে সাইফেল (৪৬) ওই গ্রামের হবি সর্দারের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। এ সময় ইসমাইল মোল্যা নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
খালেদা জিয়া দেশের আলোকবর্তিকা: শামা ওবায়েদফরিদপুরে আয়োজিত এক বিশাল দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বক্তব্য রাখেন বিএনপি নেত্রী শামা ওবায়েদ। তিনি বলেন, কেবল তারেক রহমান বা আরাফাত রহমান কোকো নন, বরং বাংলাদেশের ১৭ কোটি মানুষই দেশনেত্রীর সন্তান।
ফরিদপুরে অস্ত্রোপচার করল ওটিবয়, সংক্রমণে কাটতে হল অঙ্গফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের ‘সুরক্ষা প্রাইভেট হাসপাতালে’ স্তন ক্যানসার সন্দেহে বায়োপসির জন্য টিস্যু সংগ্রহে অস্ত্রোপচার করেছে এক ওটিবয় (অপারেশন থিয়েটারের কর্মচারী)। তাঁর অস্ত্রোপচারের পর গুরুতর সংক্রমণে পড়েন ভুক্তভোগী নারী। মাত্র ১৫ দিনের মধ্যে স্তনের সংক্রমিত অংশ কেটে ফেলতে হয়েছে তাঁর।
ফরিদপুরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের সমাবেশ, ১৪৪ ধারা জারিফরিদপুরের আলফাডাঙ্গায় একই সময় একই এলাকায় বিএনপির দুইটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ফরিদপুরে নির্মমভাবে ব্যাঙ হত্যার ভিডিও ভাইরাল, তদন্তে উপজেলা প্রশাসনফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের আটাইল গ্রামে একটি ব্যাঙকে নির্মমভাবে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ফরিদপুরে ধানখেত থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধারফরিদপুরের সালথা উপজেলায় ধান কাটার সময় মাঠ থেকে বিরল প্রজাতির মেছো বিড়ালের তিনটি বাচ্চা উদ্ধার করেছেন এক কৃষক। পরে সেগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে ফরিদপুর বন বিভাগে রেখে বাচ্চাগুলো লালনপালন করা হচ্ছে। বড় হলে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে।